এইমাত্র পাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার দিন পেছাল

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে পরিবর্তন করে ১৫ ফেব্রুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, ডিনস কমিটির সর্বসম্মতিক্রমে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি পরীক্ষাগুলোর সময় অপরিবর্তিত থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩ জানুয়ারি আইবিএ ইউনিট, ৪ জানুয়ারি চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন), ২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট এবং ১৫ ফেব্রুয়ারি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১১/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading