Monthly Archives: August 2024

সাবেক ডিবিপ্রধান হারুন আটক, চলছে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) হারুন অর রশীদকে আটক করা হয়েছে। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রবিবার (৫ আগস্ট) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা। সেটি পুলিশ, র‌্যাব নাকি অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি। …

বিস্তারিত পড়ুন

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ‘পুলিশ অধস্থন কর্মচারী সংগঠন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে ‘পুলিশ অধস্থন কর্মচারী সংগঠন’। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে সারা দেশে …

বিস্তারিত পড়ুন

সুপ্রিম কোর্টের বিচারকাজ বুধ-বৃহস্পতিবার বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ আগামী দুদিন বন্ধ রাখা হবে। বুধবার ও বৃহস্পতিবার (৭ ও ৮ আগস্ট) বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের দাপ্তরিক কাজ পরিচালিত হবে। মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। এ দিন সুপ্রিম কোর্টের …

বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটকদের মুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলনের কারণে সারাদেশে সহিংসতার ঘটনায় গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটককৃতদের মুক্তি দেওয়া হয়েছে। সংবাদমাধ্যম অনুযায়ী, মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে এক নির্দেশনায় সবার মুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার (৫ আগস্ট) পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। …

বিস্তারিত পড়ুন

বিমানবন্দর থেকে আটক পলক

ঢাকাঃ সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের দিকে বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা। বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারতের রাজধানী নয়াদিল্লির যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। গত সোমবার …

বিস্তারিত পড়ুন

মুক্তি পেলেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে …

বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করা শেখ হাসিনার সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের …

বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের জন্য উন্মুক্ত হলো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ ব্যাংকে তথ্য পেতে সাংবাদিকরা ফ্রিলি আসতে পরবেন। কিছুদিনের জন্য প্রবেশে বিধি-নিষেধ থাকলেও এখন আর প্রবেশে সমস্যা নেই বলে জানিয়েছেন ডেপুটি গভর্নর ছাইদুর রহমান। মঙ্গলার (৬ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যলয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ছাইদুর রহমান বলেন, দেশের ইকোনমিক ক্ষতি হয় এমন …

বিস্তারিত পড়ুন

১১ আগস্ট থেকেও হচ্ছে না এইচএসসি পরীক্ষা

ঢাকাঃ দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আমরা …

বিস্তারিত পড়ুন

আয়নাঘর থেকে মুক্তি পেলেন আমান-আহমাদ

ঢাকাঃ বহুল আলোচিত বন্দিশালা ‘আয়নাঘর’ থেকে মুক্তি পেয়েছেন বরখাস্ত হওয়া ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী এবং ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান। জামায়াতে ইসলামীর সাবেক আমীর প্রয়াত গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী ফিরে এসেছেন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে দলটির ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে …

বিস্তারিত পড়ুন