নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বহু-নির্বাচনীনির্ভর পদ্ধতি বাদ দিয়ে বুদ্ধিমত্তা-দক্ষতাভিত্তিক (অ্যাপ্টিচ্যুড টেস্ট) ভর্তি পরীক্ষা পদ্ধতির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। একই সাথে প্রথম বর্ষ থেকে সিট বরাদ্দ, পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রাম চালু এবং শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ থেকে সরে আসাসহ একাধিক প্রস্তাব দিয়েছে সংগঠনটি। সোমবার (১৯ আগস্ট) ঢাকা …
বিস্তারিত পড়ুনMonthly Archives: August 2024
আন্দোলনের মুখে নোবিপ্রবি ভিসির পদত্যাগ
নোয়াখালী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য ড. দিদারুল আলম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে মেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান বলে জানা যায়। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র …
বিস্তারিত পড়ুনপদত্যাগ করলেন গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির ভিসি ও প্রোভিসি
গোপালগঞ্জ: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন গোপালগঞ্জ বশেমুরবিপ্রবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. একিউএম মাহবুব ও উপ-উপাচার্য (প্রোভিসি) অধ্যাপক ড. সৈয়দ সামচুল আলম। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে তারা পদত্যাগে বাধ্য হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ভিসি মোবাইল ফোনে পদত্যাগের বিষয়টি নিশ্চিত …
বিস্তারিত পড়ুনআন্দোলনের মুখে স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পরীক্ষার্থীদের দাবির মুখে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার অবশিষ্ট সব পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার এ তথ্য জানান। কীভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে সেটি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে …
বিস্তারিত পড়ুনবেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিকে অপসারণ
আল আমিন হোসেন মৃধাঃ দেশের বিদ্যমান পরিস্থিতিতে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে সংশ্লিষ্ট জেলা পর্যায়ে জেলা প্রশাসক/জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে কমিটির অন্যান্য সদস্যরা তাদের দায়িত্ব পালন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় …
বিস্তারিত পড়ুনদেশের সব জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবারের (২০ আগস্ট) মধ্যে তাদের প্রত্যাহার করা হবে জানা গেছে। এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সদ্য পদোন্নতি পাওয়া উপসচিবসহ বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তাদের মধ্য …
বিস্তারিত পড়ুনএসএসসিতে বৃত্তি পেলেন ময়মনসিংহ বোর্ডের ১৯৫০ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৯৫০ জন শিক্ষার্থীকে বৃত্তির দেয়া হয়েছে। তাদের মধ্যে ২৪২শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৭০৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কিরীট কুমার দত্ত স্বাক্ষরিত বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করা হয়। জানা …
বিস্তারিত পড়ুনআন্দোলনের মুখে ববি উপাচার্য, প্রক্টরসহ ১৯ জনের পদত্যাগ
তানজিদ শাহ জালাল ইমন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বদরুজ্জামান ভুঁইয়া। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় তিনি এই পদত্যাগপত্র পাঠান। ববি রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এ তথ্যের সত্যতা শিক্ষাবার্তাকে নিশ্চিত করেছেন। এদিকে উপাচার্যের পদত্যাগে ক্যাম্পাসে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো …
বিস্তারিত পড়ুনসচিবালয়ে ঢুকে পড়েছেন হাজারো শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এইচএসসি ও সমমানের পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে মিছিল নিয়ে শত শত পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো …
বিস্তারিত পড়ুনখুবি উপাচার্যের পদত্যাগ
খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মাহমুদ হোসেন পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় শিক্ষার্থীদের সামনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সবকিছু মিলিয়ে আমার পক্ষে আর থাকা সম্ভব না। গতকাল থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় যে লেখালেখি শুরু হয়েছে, তাতে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল