এসএসসিতে বৃত্তি পেলেন ময়মনসিংহ বোর্ডের ১৯৫০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৯৫০  জন শিক্ষার্থীকে বৃত্তির দেয়া হয়েছে।  তাদের মধ্যে ২৪২শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৭০৮ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি পেয়েছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক কিরীট কুমার দত্ত স্বাক্ষরিত বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করা হয়।

জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়েছে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার দুইজন ছাত্র ও দুইজন ছাত্রীকে সাধারণ বৃত্তি পেয়েছেন। আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি পেয়েছেন।

তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২০/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.