চট্টগ্রামঃ অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৪৮টি স্কুলকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ছাড়া, আশ্রয়কেন্দ্র ও ক্ষতিগ্রস্ত নাগরিকদের মধ্যে বিতরণের জন্য ৬ হাজার প্যাকেট খাবার প্রস্তুত করা হয়েছে। দুর্যোগের কারণে চসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। জনসাধারণের যানমালের ক্ষয়ক্ষতি এড়াতে …
বিস্তারিত পড়ুনDaily Archives: August 22, 2024
পদত্যাগ করলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. শফিকুল আলম চৌধুরী ও উপাধ্যক্ষ ডা. দেবেশ চন্দ্র তালুকদার নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে পৃথক দুটি পদত্যাগপত্রে তারা স্বাক্ষরের মাধ্যমে দায়িত্ব থেকে অব্যাহতি নেন তারা। শফিকুল আলমের পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরিভাবে অবস্থান করে …
বিস্তারিত পড়ুনমিডফোর্ডের ৯ শিক্ষকের বদলি, ২৪ শিক্ষার্থীর বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে হামলাকারীদের সহায়তার অভিযোগে অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ ৯ শিক্ষককে বদলির সুপারিশ করেছে একাডেমিক কাউন্সিল। জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাকর্মী ও অভিযুক্ত শিক্ষকরা আওয়ামী …
বিস্তারিত পড়ুনগত ৩৫ বছরেও এমপিওভুক্ত শিক্ষকদের ভাগ্যের কোন পরিবর্তন আসেনি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণসহ অতিদ্রুত শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতারা। মানববন্ধনে সংগঠনের নেতারা বলেন, দীর্ঘ ২০ বছরেও ২৫ শতাংশ ঈদ বোনাসের কোন পরিবর্তন হয়নি। ১০০০ টাকা বাড়ি ভাড়া, …
বিস্তারিত পড়ুনপ্রাথমিকের মত জাতীয়করণ চান ইবতেদায়ি মাদরাসা শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাসমূহ জাতীয়করণের এক দফা দাবি জানিয়েছে ‘বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি’। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবস্থান ধর্মঘটে এই দাবি জানান তারা। জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনের মতো এই অবস্থান ধর্মঘট পালন করছেন তারা। অবস্থান ধর্মঘটে বক্তারা বলেন, “১৯৭৮ অডিনেন্স ১৭ (২) …
বিস্তারিত পড়ুনপদত্যাগ করলেন সিকৃবি ভিসি জামাল উদ্দিন
সিলেট: কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা । ২১ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরিত পত্রে জামাল উদ্দিন জানান, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২০২২ সালে ২১ নভেম্বর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর …
বিস্তারিত পড়ুনস্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ দুই কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বড় রদবদল ও পদায়ন হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তা ও পরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম.কে হাসান জাহিদের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে …
বিস্তারিত পড়ুনবন্যাকবলিত এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
ঢাকাঃ চলমান বন্যা পরিস্থিতিতে ফেনী, কুমিল্লা অন্যান্য অঞ্চলের জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামতের জন্য সংশ্লিষ্ট এলাকার ডাক, টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এস প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে …
বিস্তারিত পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২৭ আগস্ট ২৯ আগস্ট পর্যন্ত ভর্তি নিশ্চায়ন করতে পারবেন। তাদের সরাসরি …
বিস্তারিত পড়ুনপদত্যাগ করেছেন বেরোবির ৪০ প্রশাসনিক কর্মকর্তা
রংপুরঃ প্রায় সব প্রশাসনিক পদের কর্মকর্তাদের পদত্যাগে ভেঙে পড়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় খুলে দিলেও শুরু হয়নি ক্লাস, বন্ধ আছে নিজস্ব পরিবহন সেবাও। দুই মাসেও শেষ করা যায়নি প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম। প্রতিষ্ঠার দেড় দশকে নানা কারণে স্থবির হওয়া এ ক্যাম্পাসে এবার শিক্ষার সুষ্ঠু পরিবেশ চান শিক্ষার্থীরা। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল