স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ দুই কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বড় রদবদল ও পদায়ন হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে। স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তা ও পরিচালক পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সহকারী সচিব এম.কে হাসান জাহিদের স্বাক্ষর করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন, অধ্যাপক ডা. আহমেদুল কবীর, অধ্যাপক ডা. মো. শামিউল ইসলাম, অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এবং অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিম।

অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে পরিচালক, আইপিএইচ, মহাখালী, ঢাকা-য় বদলি করা হয়। পরিচালক অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য পার-১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগে ন্যস্ত করা হয়। অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে পরিচালক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম), মহাখালী, ঢাকায় বদলি করা হয়। এবং পরিচালক অধ্যাপক ডা. কাজী শফিকুল হালিমকে পরবর্তী পদায়নের জন্য পার-১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগে ন্যাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২২/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.