Daily Archives: March 14, 2024

ইমারেজিং ওমেন অ্যাওয়ার্ড পেলেন শিক্ষিকা কুন্তলা চৌধুরী

রংপুরঃ ইমার্জিং ওমেন অ্যাওয়ার্ড ২০২৪ বিজয়ী হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক কুন্তলা চৌধুরী। বৃহস্পতিবার (১৪ মার্চ) সুবিধাবঞ্চিত শিশুদের স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন ফ্যাশন ফর লাইফের সপ্তম অনুষ্ঠানে উদ্যোগে উদীয়মান নারী ব্যক্তিত্বদের ‘ইমার্জিং ওমেন অ্যাওয়ার্ড ২০২৪’ প্রদান করা হয়। এর আগে (৯ মার্চ) আন্তর্জাতিক …

বিস্তারিত পড়ুন

১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৬৫ তরুণ-তরুণী

নওগাঁঃ  ১২০ টাকা খরচ করে পুলিশ কনস্টেবলে নিয়োগ পরীক্ষায় চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়েছেন ৬৫ জন তরুণ-তরুণী। যাচাই-বাছাই শেষে বুধবার রাতে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে ফলাফল প্রকাশ ও পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক সুপারিশপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন। পুলিশ কনস্টেবলে নিয়োগ সুপারিশপ্রাপ্ত হয়েছেন অনেক দরিদ্র পরিবারের স্বপ্নবাজ ছেলে-মেয়ে। যারা আসলে কল্পনা …

বিস্তারিত পড়ুন

বশেমুরবিপ্রবি: শিক্ষার্থীদের দাবি আদায়ে বিলম্ব হওয়ায় পদত্যাগ করলেন ডিন

গোপালগঞ্জঃ নিজ অনুষদের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে বিলম্ব হওয়ায় পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি অনুষদের ডিন ড. মো. নাজমুল হক। বৃহস্পতিবার রেজিস্ট্রার বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, গত বছরের ৯ সেপ্টেম্বর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যয় …

বিস্তারিত পড়ুন

ঈদে ২২ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহীঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র ঈদ-উল-ফিতর, পবিত্র শব-ই-কদর এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২২ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামী ২৬ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু …

বিস্তারিত পড়ুন

ডিম আগে না মুরগি: রহস্যের জট ছাড়ালেন বিজ্ঞানীরা

ব্রিটেনের একদল গবেষক ‘বৈজ্ঞানিক ভাবে’ প্রমাণ করে দিয়েছেন যে, মুরগিই আগে। ডিম পরে। সূত্র: দি ওয়াল ‘নেচার ইকোলজি অ্যান্ড ইভোলিউশন’ জার্নালে বিজ্ঞানীরা দাবি করেছেন, মুরগিই আগে এসেছে পৃথিবীতে। ডিম অনেক পরে। ব্রিস্টল স্কুল অব আর্থ সায়েন্সের গবেষক-অধ্যাপক মাইকেল বেন্টন গবেষণাপত্রে লিখে বুঝিয়েছেন, ৩২০ মিলিয়ন বছর আগে টেট্রাপডরা রাজত্ব করত পৃথিবীতে। …

বিস্তারিত পড়ুন

দেশে শ্রমজীবী শিশু ৩৫ লাখ: বিবিএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, দেশে বর্তমানে ৩৫ লাখ ৪০ হাজার শ্রমজীবী শিশু রয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে ‘জাতীয় শিশুশ্রম ২০২২’ এর প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিবিএস জানায়, শিশুদের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার আঞ্চলিক ও আন্তর্জাতিক কনভেনশন চুক্তি এবং কাঠামোগত উন্নয়ন …

বিস্তারিত পড়ুন

১৫ বছরেও পদোন্নতি পাননি প্রাথমিকের ৪ লাখ শিক্ষক, অপেক্ষা আর কত ?

অলোক আচার্যঃ পদন্নোতি একটি চাকরিতে কাঙ্খিত বিষয়। প্রত্যেকেই চায় তার যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী একটি নির্দিষ্ট সময় পর পদন্নোতি পেতে। অথচ প্রাথমিকে যেন পদন্নোতি একটি দুরাশা মাত্র। চাকরিকাল শেষের দিকেও পদন্নোতি বঞ্চিত প্রাথমিকের অসংখ্য শিক্ষক। গণমাধ্যমে প্রকাশিত সূত্র অনুযায়ী, ১৫ বছরেও পদোন্নতি পাননি প্রাথমিক বিদ্যালয়ের চার লাখ শিক্ষক। সিদ্ধান্ত হলেও …

বিস্তারিত পড়ুন

বিদ্যালয় আছে নেই রাস্তা, দূর্ভোগে শিক্ষক ও শিক্ষার্থীরা

খানসামা (দিনাজপুর) প্রতিবেদকঃ জেলার খানসামা উপজেলার এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো, শিক্ষার্থী-শিক্ষক ও খেলার মাঠ সবই আছে। কিন্তু সেই বিদ্যালয়ে যাওয়ার নেই কোনো রাস্তা। এই বিদ্যালয়ের নাম ৬৪ নং ফরিদাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়। এটি ১নং আলোকঝাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী ফরিদাবাদ গ্রামে অবস্থিত। এই বিদ্যালয়ের চারপাশে জমির ক্ষেত। জমির আইল ও মানুষের …

বিস্তারিত পড়ুন

সিমাগো র‍্যাংকিংয়ে দেশের মধ্যে ৪র্থ ইসলামী বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কুষ্টিয়াঃ  স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন ২০২৪ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ৭৬২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এবার বাংলাদেশের ৪৩ টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। র‌্যাংকিংয়ে গবেষণা, সামাজিক প্রভাব ও উদ্ভাবনে সার্বিক বিবেচনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর …

বিস্তারিত পড়ুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়: অ্যাজেন্ডা বদলে ডিন নিয়োগ, শিক্ষকদের ক্ষোভ

কুমিল্লাঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাত দফা দাবিতে শিক্ষক সমিতির ক্লাস বর্জন কর্মসূচিকে কেন্দ্র করে ‘উদ্ভূত পরিস্থিতি’ নিয়ে জরুরি সিন্ডিকেট সভা ডেকেছিল প্রশাসন। কিন্তু সভায় ‘উদ্ভূত পরিস্থিতি’ নিয়ে আলোচনার বদলে পাঁচটি অনুষদে ডিন ও সিন্ডিকেট সদস্য নিয়োগ দিয়েছেন উপাচার্য। ‘নজিরবিহীনভাবে’ অ্যাজেন্ডা (আলোচ্যসূচি) বদলে ডিন নিয়োগের প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকেরা। আজ …

বিস্তারিত পড়ুন