এইমাত্র পাওয়া

বশেমুরবিপ্রবি: শিক্ষার্থীদের দাবি আদায়ে বিলম্ব হওয়ায় পদত্যাগ করলেন ডিন

গোপালগঞ্জঃ নিজ অনুষদের শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে বিলম্ব হওয়ায় পদত্যাগ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কৃষি অনুষদের ডিন ড. মো. নাজমুল হক।

বৃহস্পতিবার রেজিস্ট্রার বরাবর তিনি এই পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, গত বছরের ৯ সেপ্টেম্বর ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যয় সম্পর্কিত প্রস্তাব পাঠানো হয়। গত ২০ ফেব্রুয়ারি ঐ ইন্টার্নশিপ প্রোগ্রামের অর্থ, ভেটেনারি মেডিক্যালের পর্যাপ্ত সুবিধাসহ একাধিক বিষয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এরপর ২৭ ফেব্রুয়ারি উপাচার্য তাদের উত্থাপিত দাবির অনুমোদন দেন। পরবর্তীতে দীর্ঘদিন পার হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের রিপোর্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রশিক্ষণ খরচ অত্র বিশ্ববিদ্যালয় পরিষদ না করার কারণে আমি কৃষি অনুষদের ডিন হিসেবে চেষ্টা করেও বিফল হয়েছি। এতে করে ঐ শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে বিলম্ব হয়। ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমএস কোর্সে ভর্তি ও কর্মক্ষেত্রের প্রবেশের ক্ষেত্রে বাঁধা সৃষ্টি হয়। এমন অবস্থায়, শিক্ষার্থীদের প্রতি আমার কর্তব্য পালনের স্থান থেকে কৃষি অনুষদের ডিন পথ থেকে অব্যাহতি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, পদত্যাগপত্র পেয়েছি। উপাচার্যের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, তিনি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পদত্যাগ করেছেন। প্রতিটা জিনিস সম্পন্ন করার দাফতরিক প্রক্রিয়া রয়েছে। সে অনুযায়ী খানিকটা বিলম্ব হলেও আমরা তাদের ঐ শিক্ষার্থীদের সার্বিক সমস্যা সমাধানের জন্য কাজ করছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.