Daily Archives: March 14, 2024

সিমাগো র‍্যাংকিংয়ে দেশে ৮ম কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লাঃ স্পেনের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশন প্রতিবছর বিশ্বের বিশ্ববিদ্যালয় ও জার্নালের র‌্যাংকিং প্রকাশ করে থাকে। প্রতিবছর মতো ২০২৪ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাংকিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে বাংলাদেশের ৪১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। যেখানে উদ্ভাবন ক্যাটাগরিতে ৬ষ্ঠ এবং সার্বিকভাবে প্রথমবারের মত দেশসেরা ৮ম স্থান অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় …

বিস্তারিত পড়ুন

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ১০ম শ্রেণির ছাত্রীর

নাটোরঃ জেলার বাগাতিপাড়ায় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় আহত হয় মারিয়া জান্নাত সোনালী (১৫) নামের এক স্কুলছাত্রী। চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে মৃত্যু হয়েছে তার। নিহত ছাত্রী উপজেলার পাঁকা ইউনিয়নের ছোট পাঁকা গ্রামের মতিউর রহমান ও মাছুমা বেগম দম্পতির মেয়ে। পাঁকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে। …

বিস্তারিত পড়ুন

‘স্বপ্নেও ভাবিনি ভিক্ষুকের ছেলে হয়ে পুলিশে চাকরি পাবো’

কুড়িগ্রামঃ হাসানুর কখনো ভাবেননি যে তিনি পুলিশে চাকরি পাবেন। ভিক্ষুকের ছেলে হয়ে কনস্টেবল পদে নিয়োগ পেয়ে তিনি যারপারনাই খুশি। হাসানুর বলেন, ‘আমার বাবা ভিক্ষা করতো, আর মা রাজমিস্ত্রীর কাজ। সংসারে খুব অভাব থাকায় বাবা-মা রেখে দেয় আমাকে এতিমখানায়। সেখানেই থাকতাম আমি। হঠাৎ একদিন আমার বাবা মারা যায়। পরে আমার মা …

বিস্তারিত পড়ুন

সন্তান প্রসবের পর মারা গেলেন সাফজয়ী নারী ফুটবলার

ঢাকাঃ  একসময় বয়সভিত্তিক দলে নিয়মিত ছিলেন রাজিয়া খাতুন। বাফুফের ক্যাম্প থেকে বাদ পড়েছেন বছর চারেক আগে। এরপর ঘরোয়া লিগে খেলেছেন। নারী ফুটবলের সেই পরিচিত মুখ রাজিয়া আর নেই। প্রসবকালীন জটিলতায় আজ ভোরে পৃথিবী ছেড়েছেন তিনি। তার সতীর্থ ফুটবলার ও ফুটবলসংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন। ফুটবলসংশ্লিষ্ট বিভিন্ন মাধ্যমে জানা গেছে, গতকাল (বুধবার) …

বিস্তারিত পড়ুন

দেশে ঝুঁকি পূর্ণ শিশু শ্রমিকের সংখ্যা প্রায় ১১ লাখ

ঢাকাঃ দেশে ৫ থেকে ১৭ বছর বয়সী মোট শিশুর সংখ্যা ৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার। এরমধ্যে ঝুঁকি পূর্ণ শিশু শ্রমিকের সংখ্যা ১০ লাখ ৬৮ হাজার ২১২ জন। তবে সবচেয়ে বেশি ঝুঁকি পূর্ণ ৫টি সেক্টরে ৩৮ হাজার আট শিশু কাজ করছে, যার ৯৭ দশমিক ৫ শতাংশই ছেলে শিশু। বৃহস্পতিবার (১৪ …

বিস্তারিত পড়ুন

সমাজে কেউ যেন আপনাদের মাধ্যমে প্রভাবিত না হয়: মুশতাককে আদালত

ঢাকাঃ রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদের উদ্দেশে আদালত বলেছেন, নিজেদের সফল দম্পতি হিসেবে সোশ্যাল মিডিয়ায় দেখানো থেকে বিরত থাকবেন। আপনাদের মাধ্যমে আর কেউ যাতে অ্যাফেক্টেড (প্রভাবিত) না হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) মামলার দুই আসামি খন্দকার মুশতাক আহমেদ ও অধ্যক্ষ ফাওজিয়া রাশেদীর অব্যাহতির …

বিস্তারিত পড়ুন

শিক্ষক নিবন্ধন পরীক্ষা: কেন্দ্রে যা নেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ  ১৫ মার্চ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। আর এই পরীক্ষা চলাকালীন কেন্দ্রে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা এবং আইন-শৃঙ্খলা রক্ষা করার লক্ষ্যে গণবিজ্ঞপ্তি দিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির, বিপিএম, পিপিএম সই করা ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ২০০৯ সালের …

বিস্তারিত পড়ুন

একই সঙ্গে সরকারি কলেজের পিয়ন ও মাধ্যমিকের প্রধান শিক্ষক তিনি

মেহেরপুরঃ জেলার গাংনী উপজেলার আনোয়ার হোসেন একই সঙ্গে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন। গাংনী সরকারি ডিগ্রি কলেজের এমএলএসএস (পিওন) তিনি, আবার এমপিওভুক্ত মানিকদিয়া ভোলাডাঙ্গা কেশবনগর (এমবিকে) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও তিনি। তাঁর বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে দুটি পদে চাকরি করার পাশাপাশি বিদ্যালয় থেকে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন এমবিকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী …

বিস্তারিত পড়ুন

মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ছাত্রলীগ নেতা, বাধা দেওয়ায় লঙ্কাকাণ্ড

নোয়াখালীঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সঙ্গে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দিচ্ছিলেন মাহবুব আল হোসেন রাফি নামে এক ছাত্রলীগ নেতা। তাকে বাধা দেওয়ার পরও কথা না শোনায় খাতা নিয়ে যান কর্তব্যরত শিক্ষক। এ নিয়ে ভারপ্রাপ্ত প্রক্টরসহ শিক্ষকদের ওপর চড়াও হন রাফিসহ তার সহযোগীরা। পরে ফটকে তালা দিয়ে আন্দোলনসহ অসদাচরণের …

বিস্তারিত পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হয়রানি: দুই শিক্ষককে বরখাস্ত

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানি ও হেনস্তার ঘটনায় মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহাকে স্থায়ী বরখাস্ত এবং সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৪ তম বিশেষ সিন্ডিকেট …

বিস্তারিত পড়ুন