রাজশাহীঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র ঈদ-উল-ফিতর, পবিত্র শব-ই-কদর এবং বাংলা নববর্ষ উপলক্ষে ২২ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আগামী ২৬ মার্চ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ (রবিবার ) এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৬ মার্চ (মঙ্গলবার) ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।
অন্যদিকে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে (পবিত্র শব-ই-কদর এবং বাংলা নববর্ষসহ) ২৭ মার্চ (বুধবার) থেকে ১৬ এপ্রিল (মঙ্গলবার) পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে, ৩১ মার্চ (রোববার) থেকে ১৫ এপ্রিল (সোমবার) পর্যন্ত অফিসসমূহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, অত্যাবশ্যকীয় অফিসসমূহ যথা- উপাচার্য দফতর/ উপ-উপাচার্য দফতর/ কোষাধ্যক্ষ দফতর/ রেজিস্ট্রার দফতর/ আবাসিক হলসমূহ/ ছাত্র-উপদেষ্টা দফতর/ প্রক্টর অফিস/ জনসংযোগ দফতর/ পরীক্ষা নিয়ন্ত্রক দফতর/ হিসাব অফিস/ প্রকৌশল দফতর/ পরিবহন দফতর/ এবং স্টুয়ার্ড শাখা ৩১ মার্চ, ২০২৪ রোববার এবং ১৫ এপ্রিল, ২০২৪ সোমবার ন্যূনতম প্রয়োজনীয় জনবল রোস্টার ডিউটি পালন করবে। রোস্টার ডিউটির অফিস সময়সূচি হবে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ছুটির মধ্যেও অতি জরুরি বিভাগসমূহ যথা পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরা ব্যবস্থা, টেলিফোন যথারীতি চালু থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
