Daily Archives: March 22, 2024

মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন বর্গা চাষীর মেয়ে মিম্মা

বিশেষ প্রতিনিধি হুমায়ুন কবির হিমু : নিরক্ষর বাবা-মায়ের দরিদ্রতাকে পিছনে ফেলে অদম্য মেধার দ্যুতি ছড়িয়ে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের মিশকাতুল ইসলাম মিম্মা এ বছর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি হবার অসামান্য কৃতিত্ব দেখিয়ে ভাঙ্গা ঘরে ছড়িয়েছে চাঁদের আলো। মিম্মা ছাতিয়ান উত্তর পাড়ার বর্গা চাষী মাছিদুল ইসলাম …

বিস্তারিত পড়ুন

রায়হান স্কুল অ্যান্ড কলেজ: অধ্যক্ষ-সভাপতি দ্বন্দ্বে অচলাবস্থা

ঢাকাঃ রাজধানীর আজিমপুরে রায়হান স্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্তকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ঐ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানের জন্য পুলিশের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে। এই অভিযোগ করেছেন কলেজটির চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। গত ১৬ মার্চ সকালে লালবাগ থানার পুলিশের একটি টিম কলেজে গিয়ে সাময়িক বরখাস্তকৃত ভারপ্রাপ্ত অধ্যক্ষ রহিমা আফরোজকে জোরপূর্বক অধ্যক্ষের চেয়ারে বসিয়ে …

বিস্তারিত পড়ুন

যৌন হয়রানি রোধে কাজ করবে আ.লীগের শিক্ষাবিষয়ক উপকমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপকমিটি। দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অনলাইন-অফলাইনে বহুমুখী কর্মসূচি পালন করবে এই উপ-কমিটি। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এতিম ও দুস্থদের মধ্যে ইফতার …

বিস্তারিত পড়ুন

ভয়েস মেসেজ অনুবাদ করে লিখে দেবে হোয়াটসঅ্যাপ

ঢাকাঃ বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। অনেকেই প্রতিদিন বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। তবে ব্যস্ততার কারণে সব সময় বার্তা লেখার সময় পাওয়া যায় না। তাই অনেকে ভয়েস মেসেজ পাঠান। কিন্তু প্রাপক যদি ভিন্নভাষী হন, সেক্ষেত্রে সে ভয়েস …

বিস্তারিত পড়ুন

রাজউকের ১২১ জনকে বদলি

ঢাকাঃ লটারির মাধ্যমে ১১টি পদের ১২১ কর্মচারীকে বদলি করেছে রাজউক। বৃহস্পতিবার (২১ মার্চ) রাজউক ভবনের সভাকক্ষে বদলির এ লটারি অনুষ্ঠিত হয়। পদগুলো হলো– কানুনগো (গ্রেড-১০), ইমারত পরিদর্শক (গ্রেড-১০), হিসাবরক্ষক (গ্রেড-১১), নথিরক্ষণ কর্মকর্তা (গ্রেড-১২), নক্সাকার (গ্রেড-১২), উচ্চমান সহকারী (গ্রেড-১৪), সুপারভাইজার (গ্রেড-১৬), ডাটা এন্ট্রি অপারেটর (গ্রেড-১৬), কনিষ্ঠ হিসাব সহকারী (গ্রেড-১৬), অফিস সহকারী …

বিস্তারিত পড়ুন

প্রশাসন আগে এত আন্তরিক হলে অবন্তিকাকে হারাতে হতো না

কুমিল্লাঃ বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে এত আন্তরিক হলে আমার মেয়েকে হারাতে হতো না বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার মা তাহমিনা বেগম শবনম। শিক্ষক-সহপাঠীকে অভিযুক্ত করে আত্মহত্যা করা জবি শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকার পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে গঠিত তদন্ত কমিটির সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি এমন কথা বলেন। …

বিস্তারিত পড়ুন

মাগুরায় অবসরপ্রাপ্ত শিক্ষকের জমি দখল করে চলছে অবৈধ ইটভাটা

মাগুরাঃ মোহাম্মদপুরে অবসরপ্রাপ্ত এক মাদরাসার শিক্ষকের জমি জোরপূর্বক দখল করে ইটভাটা চালাচ্ছে ওই গ্রামের এক প্রভাবশালী ব্যবসায়ী। এ বিষয়ে সরকারের বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ করেও তেমন কোনো সুরাহা পাননি ঐ শিক্ষক। সাংবাদিকদের কাছে জমি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানালেও ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে একইভাবে চলছে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে ওই ব্যবসায়ী। …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষকদের বদলি আবেদন অক্টোবরে

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মকর্তাদের বদলি নিয়ে ঘুষ, তদবির ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। সারা বছরই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) বদলি আবেদন গ্রহণ করা হয়। সে কারণে মাউশিতে সবসময় ভিড় লেগে থাকে। তাই বদলি প্রক্রিয়াকে আরও সহজ করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি স্কুলের শিক্ষক ও কর্মকর্তাদের …

বিস্তারিত পড়ুন

একই ক্লাস, একই বই ও সিলেবাস, তারপরও সবাই ভালো ফল করে না কেন

মেহেদী হাসানঃ একই শ্রেণিতে পড়ে, একই বই ও সিলেবাস অনুসরণ করে, একই শিক্ষকের কাছে পড়েও সব শিক্ষার্থী ভালো ফল করে না কেন? কেন একটি শ্রেণিতে হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী ভালো ফলাফল করে? আমার ক্লাসের শিক্ষার্থীদের প্রশ্ন করেছিলাম, তোমাদের মধ্যে কয়েকজন আছ, যারা ভালো ফল কর এবং মেধাবীও বটে, কিন্তু বেশি …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের প্রবেশপত্র ডাউনলোড শুরু শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে লিখিত (এমসিকিউ) পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীরা আগামীকাল শনিবার (২৩ মার্চ) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা আবেদনের সময় যে মুঠোফোন নম্বর দিয়েছেন, …

বিস্তারিত পড়ুন