এইমাত্র পাওয়া

Daily Archives: December 15, 2023

অনশন ভেঙে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা ছাত্রীর

বরগুনাঃ  বিয়ে না হওয়ায় তিন দিনের অনশন ভেঙে প্রাইভেট শিক্ষক আল মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক ছাত্রীর বাবা। বুধবার (১৩ ডিসেম্বর) রাতে বরগুনার তালতলী থানায় আল মামুনকে প্রধান আসামি করে দুই জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) পুলিশ হেফাজতে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা …

বিস্তারিত পড়ুন

রাউজানে ডেকে নিয়ে ২৩ শিক্ষার্থীর চুল কেটে দিলেন শিক্ষক

চট্টগ্রামঃ জেলার রাউজানে ২৩ শিক্ষার্থীকে বিদ্যালয়ে ডেকে নিয়ে চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের পূর্ব গুজরা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনুমতি না নিয়ে এভাবে শিক্ষার্থীদের চুল কেটে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবকেরা। জানা গেছে, চুল কেটে দেয়া ওই শিক্ষার্থীরা …

বিস্তারিত পড়ুন

অটোয়ারীতে দুর্বৃত্তদের মারপিটে হাসপাতালে প্রধান শিক্ষক

পঞ্চগড়ঃ জেলার আটোয়ারীতে দুর্বৃত্তদের মারপিটে গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন রসেয়া দিনমাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া। গতকাল বুধবার উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দিনমাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বুধবার ওই বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার জন্য দিন ধার্য করেন কর্তৃপক্ষ। সেই উদ্দেশে প্রধান শিক্ষক আখতারুজ্জামান মিয়া নিজ …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলে রিটের আদেশ রবিবার

ঢাকাঃ গত ৮ ডিসেম্বর হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১৮ জেলার নিয়োগ পরীক্ষা। ওই পরীক্ষার যাবতীয় কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের ওপর প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। আগামী রোববার (১৭ ডিসেম্বর) এ বিষয়ে আরও শুনানি ও আদেশের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। সেদিন রিটের একটি সাপ্লিমেন্টারি জমা দিতে হবে। …

বিস্তারিত পড়ুন

তিন গুচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার তাগিদ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত ভর্তি কার্যক্রম শুরুর তাগিদ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে একক ভর্তি পরীক্ষার আওতায় নেওয়ার …

বিস্তারিত পড়ুন

ষষ্ঠ থেকে নবমে আর থাকছে না অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি-বেসরকারি স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত আর অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা থাকছে না। আগামী বছর (২০২৪ সাল) থেকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে দুটি সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। বছরের মাঝামাঝি হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন এবং বছর শেষে নেওয়া হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। আর দশম শ্রেণিতে …

বিস্তারিত পড়ুন

৪৩তম বিসিএস নন-ক্যাডারের বিজ্ঞপ্তি প্রকাশ, পদ ১৩৪২

ঢাকাঃ ৪৩তম বিসিএসে নন-ক্যাডারে শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে নন-ক্যাডারে মোট শূন্য পদের সংখ্যা ১ হাজার ৩৪২টি। পদগুলোর মধ্যে নবম গ্রেডের ১৯৬টি, দশম গ্রেডে ৮৬১টি, ১১তম গ্রেডে ৬টি এবং ১২তম গ্রেডে ২৭৯টি। এসব পদে প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম চেয়েছে পিএসসি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে …

বিস্তারিত পড়ুন

চুনারুঘাটে পিকনিকে আসা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২০

হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে পিকনিকে আসা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গ্রিনল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আশংকাজনক অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিলেটের বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের …

বিস্তারিত পড়ুন

নির্বাচনে থাকবেন ৬৫৩ ম্যাজিস্ট্রেট, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৫৩ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে মনোনয়ন প্রদান করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের আগের দুইদিন, ভোট গ্রহণের দিন ও ভোট গ্রহণের পরের দুইদিন অর্থাৎ আগামী ৫ জানুয়ারি হতে ৯ জানুয়ারি পর্যন্ত মোট …

বিস্তারিত পড়ুন

লালমাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চিতে ব্যক্তি মালিকানাধীন ‘জামিয়াতুল আশরাফ মাদ্রাসা’র এক শিশু শিক্ষার্থীকে হাত ও পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করার সিদ্ধান্ত দিয়েছেন স্থানীয় ভুলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান। গতকাল বিকালে নিজ কার্যালয়ে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিশ বৈঠক …

বিস্তারিত পড়ুন