হবিগঞ্জঃ জেলার চুনারুঘাটে পিকনিকে আসা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) উপজেলার রাণীগাঁও ইউনিয়নের গ্রিনল্যান্ড পার্কে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। আশংকাজনক অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিলেটের বিশ্বনাথ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোহাম্মদ সুমন বলেন, দুই বাসে করে ৯৫ জন শিক্ষক-শিক্ষার্থী পার্কে বেড়াতে আসি। আসার সময় রাস্তায় স্থানীয় এক ইজিবাইকচালকের সঙ্গে বাসচালকের বাগবিতণ্ডা হয়। পরে ইজিবাইকচালক স্থানীয়দের নিয়ে পার্কে ঢুকে আমাদের ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেটে পাঠানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, পার্কের রাস্তাটি সংকীর্ণ হওয়ায় বাস ও ইজিবাইক একসঙ্গে যেতে পারছিল না। এক পর্যায়ে বাসচালক-শিক্ষার্থীদের সঙ্গে ইজিবাইকচালকের বাকবিতণ্ডা হয়। এরপর একদল দুর্বৃত্ত পার্কে হামলা চালায়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
