ঢাকাঃ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আজ সোমবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিতএক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, তারা অনুসন্ধানের ভিত্তিতে জানতে পেরেছেন যে ইসরায়েল ইচ্ছা করে গাজার বেসামরিকদের কাছে খাবার ও পানি পৌঁছাতে দিচ্ছে না। যা একটি যুদ্ধাপরাধ। …
বিস্তারিত পড়ুনDaily Archives: December 18, 2023
৪৩তম বিসিএস: নন-ক্যাডারে আবেদন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৩তম বিসিএসে অনলাইনে নন-ক্যাডারে শূন্যপদের বিপরীতে পছন্দক্রমের আবেদন নেয়া শুরু হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই বিসিএসের মাধ্যমে নন-ক্যাডারে ১ হাজার ৩৪২ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হবে। পিএসসি জানিয়েছে, পদগুলোর মধ্যে নবম …
বিস্তারিত পড়ুনধূমপান বিরোধী দেয়াললিখন মুছে ফেললেন ’ধূমপায়ী’ প্রধান শিক্ষক
ঝিনাইদহঃ জেলার সদর উপজেলার ডেফলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে পরিবেশবিদ জহির রায়হান দেয়াললিখন লিখেছিলেন। যেখানে লেখা ছিলো ‘প্রকৃত ভদ্রলোক সে-ই, যে ধূমপান থেকে বিরত থাকে’ কিন্তু তা পছন্দ হয়নি ওই বিদ্যালয়ের ধূমপায়ী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের। তাই লেখার পরদিনই তা মুছে দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, আল-কোরআনের বাণী, শেখ সাদির বাণীও …
বিস্তারিত পড়ুনপাকিস্তানের জার্সি পরে স্কুলের শহীদ মিনার ভাঙচুর, যুবক আটক
চট্টগ্রামঃ জেলার মিরসরাইয়ে পাকিস্তানের জার্সি পরে শহীদ মিনার ভাংচুরের অভিযোগে মো. আব্দুর রহিম প্রকাশ হৃদয় (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ৭ নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। আব্দুর রহিম কাটাছরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বামন সুন্দর …
বিস্তারিত পড়ুন‘মনের কষ্টে’ না ফেরার দেশে মেধাবী স্কুলছাত্রী
গাজীপুরঃ জেলার শ্রীপুরে আরজিনা আক্তার নামে (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। সোমবার সকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের ঢংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই স্কুলছাত্রী উপজেলার গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা গ্রামের বাদল মিয়ার মেয়ে। সে স্থানীয় ধনুয়া উচ্চবিদ্যালয়ের দশম …
বিস্তারিত পড়ুননতুন শিক্ষাক্রমে লংগদুতে শিক্ষক প্রশিক্ষণ শুরু
লংগদু প্রতিনিধি সাকিব আলম মামুন।। সারা দেশের ন্যায় “ডিসেমিনেশন অব নিউ কারিকুলম” শীর্ষক স্কিমের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকদের সপ্তাহব্যাপী প্রশিক্ষন পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে সোমবার (১৮ ডিসেম্বর) এই প্রশিক্ষন শুরু হয়েছে। প্রশিক্ষণে লংগদু ও বাঘাইছড়ি উপজেলার মোট চুয়াল্লিশটি প্রতিষ্ঠানের ৩৯৫ জন শিক্ষক অংশ নেন। …
বিস্তারিত পড়ুনজবি: প্রাণ প্রকৃতি উজাড় করে, উন্নয়ন চাই না
ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অংশীদারদের মতামতের ভিত্তিতে মাস্টারপ্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়নের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ করেছে প্রগতিশীল শিক্ষার্থীরা। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নতুন প্রশাসনিক ভবন (রেজিস্ট্রার ভবন) ও পুরানো প্রশাসনিক ভবন ঘুরে পরিবহন চত্বরে গিয়ে …
বিস্তারিত পড়ুনজবি শিক্ষক সমিতি নির্বাচন: অংশ না নিলেও বড় ফ্যাক্টর সাদাদল
ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) নির্বাচন ঘিরে জমে উঠেছে পরিবেশ। বিগত কয়েক বছরের মত এবারও নির্বাচন থেকে বিরত রয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। তবে নির্বাচনে অংশ না নিলেও ভোট দিবেন সাদা দলের শিক্ষকরা। আর সেই ভোটই আওয়ামীপন্থী শিক্ষকদের দুই প্যানেলের জয়-পরাজয় নির্ধারণে দাবার গুটির ভূমিকা রাখবে বলে জানান …
বিস্তারিত পড়ুনবড়াইগ্রাম: শিক্ষা কর্মকর্তাকে মারপিট, মাধ্যমিক শিক্ষকদের বিক্ষোভ
নাটোরঃ জেলার বড়াইগ্রাম উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রউফকে মারপিটের ঘটনায় প্রতিবাদ সভা ও স্মারক লিপি প্রদান করেছে মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক-কর্মচারী। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সভা শেষে ইউএনও বরাবর ওই স্মারক লিপি দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি ও বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক …
বিস্তারিত পড়ুনমাঠে নামছে সেনাবাহিনী!
ঢাকাঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচলনা-২ অধিশাখা উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল