এইমাত্র পাওয়া

Daily Archives: December 13, 2023

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের সুযোগ নেই: সচিব

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা বাতিল চেয়ে আন্দোলনে নামাদের দাবির কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। এ নিয়োগ পরীক্ষা বাতিলের কোনো সুযোগও নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলার সহকারী …

বিস্তারিত পড়ুন

তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে রাতে

ঢাকাঃ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দেশের পশ্চিমাঞ্চল ও উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের …

বিস্তারিত পড়ুন

রংপুর বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

ঢাকাঃ রংপুর বিভাগের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, দেশের পশ্চিমাঞ্চল ও উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আজ বুধবার (১৩ ডিসেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে …

বিস্তারিত পড়ুন

নোবিপ্রবি: শিক্ষক সংকটে সেশনজট

নোয়াখালঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পাঁচটি বিভাগে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। বিভাগগুলোতে শিক্ষক সংকটের কারণে তৈরি হচ্ছে সেশন জট এবং পাঠদান জটিলতা। বিভাগগুলো হলো সমাজবিজ্ঞান এবং মানবিক অনুষদের সমাজবিজ্ঞান বিভাগ ও সমাজকর্ম বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ, শিক্ষা বিজ্ঞান অনুষদের শিক্ষা প্রশাসন বিভাগ ও শিক্ষা বিভাগ। বিশ্বব্যাপী …

বিস্তারিত পড়ুন

নতুন শিক্ষাক্রম: শিক্ষার্থীদের ১০টি মূল যোগ্যতা নির্ধারণ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে (কারিকুলামে) শিক্ষার্থীদের অর্জনের জন্য ১০টি মূল যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এসব যোগ্যতা অর্জনে সহায়ক পাঠ্য বই প্রণয়ন করা হচ্ছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। নতুন শিক্ষাক্রমে যোগ্যতা অর্জনের সূচক নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উত্থাপন করার পর মন্ত্রণালয় ১০টি যোগ্যতা অর্জনের কথা …

বিস্তারিত পড়ুন

দাম কমল হার্টের রিংয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ হৃদরোগীদের চিকিৎসার অন্যতম অনুষঙ্গ স্ট্যান্ট বা রিংয়ের দাম পুনর্নির্ধারণ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ফলে দেশে ব্যবহৃত ২৭টি কোম্পানির ৪৪ ব্র্যান্ডের রিংয়ের দাম কমেছে। যা আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মোহাম্মদ ইউসুফের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য …

বিস্তারিত পড়ুন

১৪ দিন বন্ধ হাইকোর্টের নিয়মিত কার্যক্রম, বিকল্প ১১ বেঞ্চ

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সাপ্তাহিক, সরকারি ছুটি ও কোর্টের অবকাশের ফলে আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন বন্ধ থাকবে হাইকোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম। এই সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি। হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিষ্ট্রার (প্রশাসন ও …

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মেট্রোরেলের আরও ২ স্টেশন চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণির মেট্রোরেল স্টেশন চালু হয়েছে । বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে এই ২ স্টেশনে থামছে মেট্রোরেল। স্টেশন ২টি চালু হওয়ার মধ্যে দিয়ে মেট্রোরেলের ১৪টি স্টেশন চালু হলো। নতুন স্টেশন দুটি চালুর ফলে মেট্রোরেলের ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর …

বিস্তারিত পড়ুন

শীতকালীন ছুটি: ঢাকা কলেজের ক্লাস বন্ধ থাকবে ১৯ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শীতকালীন অবকাশসহ রাজধানীর ঢাকা কলেজে শুরু হয়েছে ১৯ দিনের ছুটি। বুধবার (১৩ ডিসেম্বর) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে কলেজের ক্লাস। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিন খোলা থাকবে অফিস, চলবে পরীক্ষার সংক্রান্ত সব কার্যক্রম। বুধবার সকালে ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা …

বিস্তারিত পড়ুন

এনটিআরসিএ: মৌখিক পরীক্ষা মিস করা প্রার্থীর সাক্ষাৎকার ২১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৭তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় প্রায় শেষ পর্যায়ে। এর আগে নির্ধারিত দিনে উপস্থিত হতে না পারা প্রার্থীদের সাক্ষাৎকার দেওয়ার সুযোগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। আগামী ২১ ডিসেম্বর এসব প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এনটিআরসিএ-র সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. …

বিস্তারিত পড়ুন