শীতকালীন ছুটি: ঢাকা কলেজের ক্লাস বন্ধ থাকবে ১৯ দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শীতকালীন অবকাশসহ রাজধানীর ঢাকা কলেজে শুরু হয়েছে ১৯ দিনের ছুটি। বুধবার (১৩ ডিসেম্বর) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে কলেজের ক্লাস। তবে সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিন খোলা থাকবে অফিস, চলবে পরীক্ষার সংক্রান্ত সব কার্যক্রম।

বুধবার সকালে ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অধ্যক্ষের কার্যালয় থেকে জানানো হয়, ১৩-৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত মহান বিজয় দিবস, যিশু খ্রিষ্টের জন্মদিন এবং শীতকালীন অবকাশ উপলক্ষ্যে কলেজের ক্লাস স্থগিত থাকবে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত অন্য দিন অফিস ও বিভাগ খোলা থাকবে। একইসঙ্গে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম যথারীতি চলবে।

তবে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কলেজের সব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের উপস্থিত থাকতে হবে বলেও জানানো হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.