এইমাত্র পাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মেট্রোরেলের আরও ২ স্টেশন চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণির মেট্রোরেল স্টেশন চালু হয়েছে । বুধবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে এই ২ স্টেশনে থামছে মেট্রোরেল।

স্টেশন ২টি চালু হওয়ার মধ্যে দিয়ে মেট্রোরেলের ১৪টি স্টেশন চালু হলো।

নতুন স্টেশন দুটি চালুর ফলে মেট্রোরেলের ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন। কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালুর কথা রয়েছে।

স্টেশন ২টি চালুর বিষয়ে গত ৭ ডিসেম্বর বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি স্টেশন এবং বিজয় সরণি স্টেশন আগামী ১৩ ডিসেম্বর (বুধবার) খুলে দেওয়া হবে। আগামী ৩ মাসের মধ্যে মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু করা হবে।

বর্তমানে চালু থাকা ১২টি স্টেশন হচ্ছে— উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। আর আজ থেকে যুক্ত হলো দুটি স্টেশন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.