নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ হৃদরোগীদের চিকিৎসার অন্যতম অনুষঙ্গ স্ট্যান্ট বা রিংয়ের দাম পুনর্নির্ধারণ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ফলে দেশে ব্যবহৃত ২৭টি কোম্পানির ৪৪ ব্র্যান্ডের রিংয়ের দাম কমেছে। যা আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মোহাম্মদ ইউসুফের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই চিঠি অনুযায়ী, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩০ (১) ধারা মোতাবেক করোনারি স্টেন্টের দাম পুনর্নির্ধারণ করেছে। কার্ডিয়াক চিকিৎসা প্রদানকারী সকল হাসপাতালকে ৫টি নির্দেশনাও দেয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো- সকল হাসপাতালের নোটিশ বোর্ডে হার্টের রিংয়ের মূল্য তালিকাটি জনগণের জন্য প্রদর্শন করতে হবে। হার্টের রিং সর্বোচ্চ খুচরা মূল্য প্যাকেজে অন্তর্ভুক্ত না করার ব্যবস্থা করতে হবে।
রিংয়ে নাম, সর্বোচ্চ খুচরা মূল্য এবং উৎপাদনকারীর নাম উল্লেখপূর্বক পৃথক ক্যাশমেমো প্রদান করতে হবে। রোগীকে ব্যবহৃত রিংয়ের প্যাকেট সরবরাহ করতে হবে। রিংয়ের প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ, উৎপাদক দেশ ও মূল্য সম্বলিত হতে হবে।
বিজ্ঞপ্তিতে হার্টের রিং আমদানিকারক ২৭টি প্রতিষ্ঠানের ৪০টির অধিক রিংয়ের নাম উল্লেখ করে আলাদা আলাদাভাবে দাম নির্ধারণ করা হয়েছে। রিংয়ের খুচরা দাম সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার পাঁচশ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার টাকা।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
