এইমাত্র পাওয়া

Daily Archives: December 13, 2023

ঢাবিতেও হবে চবির ভর্তি পরীক্ষা, বাড়ল আবেদন ফি

চট্টগ্রামঃ ঢাকা ও চট্টগ্রাম দুই বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই কেন্দ্রের যেকোনো একটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। পাশপাশি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রাখা হয়েছে। আর আবেদন ফি ৯৫০ …

বিস্তারিত পড়ুন

শিক্ষাক্রম নিয়ে আলোচনা: ইনডোরে বাধা, আউটডোরে সমাবেশ

ঢাকা: ‘জাতীয় শিক্ষাক্রম ২০২১: আমরা কেন উদ্বিগ্ন?’ বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের আলোচনা সভায় বাধা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার বিল্ডিংয়ের আর সি মজুমদার মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং আয়োজনের সঙ্গে জড়িত ড. কাজী …

বিস্তারিত পড়ুন

ফেব্রুয়ারিতে এইচএসসির নির্বাচনী, জুনে ফাইনাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা;  ২০২৪ সালে‌র এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। আর ফল প্রকাশ করা হবে মার্চে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের মাঝামাঝি আয়োজনের পরিকল্পনা …

বিস্তারিত পড়ুন

মতিঝিল মডেলের অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে মাউশি ও বোর্ডে লিখিত অভিযোগ

আল আমিন হোসেন মৃধা, ঢাকাঃ রাজধানীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে ৩৫ জন শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির জন্য মোটা অংকের অর্থ বাণিজ্যের কয়েকটি অডিও রেকর্ড ও বিভিন্ন অনিয়ম নিয়ে গত ২৫ নভেম্বর “অধ্যক্ষ ও সভাপতির অডিও ফাঁস: অনিয়মে ডুবছে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ” শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পরে …

বিস্তারিত পড়ুন

উত্তরে বৃষ্টি আর পশ্চিমে শৈত্যপ্রবাহের আভাস

ঢাকাঃ গত কয়েক দিন ধরে প্রায় সারা দেশেই শীতের আবহ স্পষ্ট হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার দেশের উত্তরাঞ্চল রংপুরের কোথাও কোথাও গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দেশের পশ্চিমাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া সারা দেশেই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পড়তে পারে মাঝারি থেকে ঘন …

বিস্তারিত পড়ুন

প্রাথমিকের ২য় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা যেদিন হতে পারে!

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপের নিয়োগ পরীক্ষা জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথমে নেওয়ার পরিকল্পনা করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এই ধাপে পরীক্ষায় অংশ নেবেন ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগের চাকরিপ্রার্থীরা। এই তথ্য জানিয়েছেন ডিপিই মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। ডিপিই মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে …

বিস্তারিত পড়ুন

যেসব শর্তে ৮ হাজার টাকা সহায়তা পাবেন একাদশের শিক্ষার্থীরা

ঢাকাঃ সদ্য এইচএসসিতে ভর্তি হওয়া অসচ্ছল শিক্ষার্থীদের আট হাজার টাকা অর্থ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে এই অর্থ সহায়তা দেবে সরকার। আগামী ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সহায়তার আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। জানা যায়, একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করতে এই …

বিস্তারিত পড়ুন

জবি মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক জহির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো.জহির উদ্দিন আরিফ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়। অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ তিন বছর পূর্ণ হওয়ায় …

বিস্তারিত পড়ুন

পেপারলেস অফিস তৈরিতে ডি-নথি বাস্তবায়ন জরুরি: শাবি উপাচার্য

সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, পেপারলেস অফিস তৈরি করতে হলে ডি-নথি ( ডিজিটাল নথি) বাস্তবায়ন করা জরুরি। বুধবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ে ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে আয়োজিত ডি -নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

পবিত্র রমজান শুরু হতে পারে ১২ মার্চ

ঢাকাঃ রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। বেশি সওয়াব লাভের আশায় প্রতি বছরই পবিত্র রমজান মাসের জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের মুসলমানরা। এ ছাড়া রোজার পরই উদযাপিত হয় মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা …

বিস্তারিত পড়ুন