এইমাত্র পাওয়া

ঢাবিতেও হবে চবির ভর্তি পরীক্ষা, বাড়ল আবেদন ফি

চট্টগ্রামঃ ঢাকা ও চট্টগ্রাম দুই বিভাগীয় পর্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই কেন্দ্রের যেকোনো একটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। পাশপাশি দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ রাখা হয়েছে। আর আবেদন ফি ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ৪টার দিকে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে ভর্তি কমিটির এক সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ।

তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও এবারের ভর্তি পরীক্ষা হবে। চারটি প্রধান ইউনিটের মধ্যে আগামী ২ মার্চ ‘এ’ ইউনিট, ৮ মার্চ ‘বি’ ইউনিট, ৯ মার্চ ‘সি’ ইউনিট ও ১৬ মার্চ ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬ টি আসন রয়েছে। এরমধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৪ টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১ টি, ‘সি’ ইউনিটে ৪৪২ টি, ‘ডি’ ইউনিটে ১ হাজার ১৫৭ টি। উপ ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১২/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.