ঢাকাঃ শিক্ষার সঙ্গে চাকরির সম্পর্ক করে ফেলা গতানুগতিক চিন্তা বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, শিক্ষার সঙ্গে চাকরির কোনো সম্পর্ক নেই। শিক্ষা নেবে একদিকে আর চাকরির বিষয়গুলো আরেকদিক। কিন্তু আমরা শিক্ষার সঙ্গে চাকরির একটা সম্পর্ক করে ফেলেছি। …
বিস্তারিত পড়ুনMonthly Archives: November 2023
নকল করায় এলএলবির ১৫ পরীক্ষার্থী বহিষ্কার
কুমিল্লাঃ এলএলবি ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কেন্দ্র থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, শুক্রবার ছিলো এলএলবি ফাইনাল। ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি শাখার পরীক্ষা ভবনে ছিলো বঙ্গবন্ধু ল কলেজ ও কুমিল্লা ল কলেজের কেন্দ্র। অধিকাংশ পরীক্ষার্থী …
বিস্তারিত পড়ুননিউইয়র্কের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন করে বিক্ষোভ
ঢাকাঃ ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে নিউইয়র্ক সিটির সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করে রাজপথে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করেছেন। ৯ নভেম্বর এ কর্মসূচি পালন করা হয়। ইসরায়েল-হামাসের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাতের পর এ সিটিতে প্রায় দিনই বিক্ষোভ-সমাবেশ হচ্ছে। তবে স্কুল বর্জনের পর রাজপথ থমকে দেওয়ার মতো পরিস্থিতি ৯ নভেম্বরই প্রথম ঘটেছে। সাম্প্রতিক সময়ে …
বিস্তারিত পড়ুননতুন শিক্ষা কারিকুলাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
ঢাকাঃ মুখস্থনির্ভরতার পরিবর্তে অভিজ্ঞতা ও কার্যক্রমভিত্তিক শিখনের গুরুত্ব দিতে নতুন শিক্ষা কারিকুলাম চালু করা হয়েছে বলে সরকার দাবি করছে। কিন্তু চালু হওয়া এ কারিকুলাম নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেক অভিভাবক বলছেন, নতুন কারিকুলাম চালুর পর স্কুলের শিক্ষকদের কাছে কোচিংনির্ভরতা বেড়েছে শিক্ষার্থীদের। রাজধানীর বিভিন্ন স্কুলের সামনে বিক্ষোভ মিছিল …
বিস্তারিত পড়ুনবার্ষিক সামষ্টিক মূল্যায়ন টুলস ও নির্দেশনায় সংশোধন
ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক সামষ্টিক মূল্যায়ন টুলস ও নির্দেশনা প্রকাশের একদিন পরই তাতে কিছু সংশোধন আনা হয়েছে। সেটি এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। জানা গেছে, ষষ্ঠ শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, জীবন ও জীবিকা, হিন্দুধর্ম, স্বাস্থ্য সুরক্ষা এবং সপ্তম …
বিস্তারিত পড়ুনআনন্দময় নতুন শিক্ষাব্যবস্থা এবং কন্যার স্বপ্নবিষাদ
ফারহানা লাকিঃ পঞ্চম শ্রেণি পড়া মেয়ে একদিন অভিযোগ করে বলল মা, আমার কোনো ভুল হয়নি লেখায়। তবু স্যার শুধু ‘এ’ দিয়েছেন। জানো মা, আমার বন্ধুর তিনটা ভুল ছিল। ও স্যারের কাছে শুনে, ঠিক করার পর স্যার ওকে ‘এ প্লাস’ দিয়েছেন। ও স্যারের বাসায় কোচিং করে। তুমি আমাকে কোচিং করতে দাও …
বিস্তারিত পড়ুনপ্রতিটি শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা জরুরি
রায়হান আহমেদ তপাদারঃ শিক্ষাই যেকোনো জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া কোনো জাতি সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারে না। ব্যক্তি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে উপস্থাপন করার জন্য সর্বপ্রথম যে বিষয়টা প্রয়োজন তা হলো শিক্ষা। আর এই শিক্ষা অর্জনের মৌলিকভিত্তি তৈরি স্থান হলো প্রাথমিক শিক্ষা। যা প্রাথমিক বিদ্যালয়গুলো …
বিস্তারিত পড়ুনঅনুপস্থিত থেকেও নিয়মিত বেতন নিচ্ছেন প্রাথমিক শিক্ষিকা আশা
সুনামগঞ্জঃ নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও যথারীতি বেতন নেওয়ার অভিযোগ উঠেছে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাজেদা আফরিন আশার বিরুদ্ধে। এ বিষয়ে একাধিকবার অবহিত করা হলেও ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ২০২০ সালে সহকারী শিক্ষক হিসেবে ওই প্রতিষ্ঠানে যোগ দেন সাজেদা আফরিন আশা। ২০২২ …
বিস্তারিত পড়ুনপ্রতি ১০ মিনিটে গাজায় একজন শিশু নিহত: ডব্লিউএইচও
ঢাকাঃ ৩৫তম দিনে পা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের যুদ্ধ। আর এই চলমান যুদ্ধে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গড়ে প্রতি ১০ মিনিটে একটি করে শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। শুক্রবার জাতিসংঘের …
বিস্তারিত পড়ুনউপবৃত্তি আত্মসাৎ করলেন শিক্ষক
জামালপুরঃ জেলার মাদারগঞ্জে বিনোদটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দরিদ্র শিক্ষার্থীর উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মেয়ে উপবৃত্তির টাকা না পাওয়ায় একজন অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন। দিনমজুর এই অভিভাবক জানান, তার মেয়ে বিনোদটঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। হাজিরা খাতায় তার রোল ২। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল