এইমাত্র পাওয়া

Monthly Archives: November 2023

দুই শিক্ষককে সরিয়ে বসলেন ছাত্রলীগ সভাপতি

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ছয়টি হল ও একটি গবেষণাকেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে দুজন শিক্ষককে উঠিয়ে দিয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বসানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব স্থাপনার উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটরিয়ামে …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিকে ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি (সকল) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী ভর্তি কমিটির …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিকের ২৩ জন উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিকের ২৩ জন শিক্ষা কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ১৩ জন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) রুপক রায় স্বাক্ষরিত আলাদা প্রজ্ঞাপনে তাঁদের এই বদলির আদেশ দেওয়া হয়। জানা গেছে, …

বিস্তারিত পড়ুন

বিদ্যালয়ে কাজের অযুহাতে অতিরিক্ত ফি আদায় প্রধান শিক্ষকের

পাবনাঃ জেলার ভাঙ্গুড়ায় পাটুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমার বিরুদ্ধে নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ নেওয়াসহ দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর অভিভাবকেরা ব্যবস্থাপনা কমিটির কাছে এ অভিযোগ করেন। গত শনিবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকেরা প্রধান শিক্ষককে নিয়ে এ বিষয়ে একটি সভাও করেছেন। সভায় অভিভাবকেরা প্রধান শিক্ষকের …

বিস্তারিত পড়ুন

১১ দেশের তিনশ’ শিক্ষক আসছেন চুয়েটের কনফারেন্সে

চট্টগ্রাম: সপ্তমবারের মতো ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যানড্ রিনিউবেল এনার্জি ICMERE-2023’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করছে চুয়েট। এতে বাংলাদেশ ছাড়াও আমেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, নরওয়ে, রাশিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ ১১টি দেশের যন্ত্রকৌশল বিষয়ের তিনশ’ শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, প্রফেশনাল ও উদ্যোক্তা অংশ নেবেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে …

বিস্তারিত পড়ুন

উচ্চতর শিক্ষা নিতে ছুটি পেলেন ৪৩ চিকিৎসক

ঢাকাঃ  উচ্চতর বিভিন্ন কোর্সে অধ্যয়নের জন্য ৪৩ জন চিকিৎসকের প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব উম্মে কুলসুম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসগণ চিকিৎসা সেবা অব্যাহত রাখবেন। প্রেষণকালীন তাদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ …

বিস্তারিত পড়ুন

শিক্ষকতা পেশায় আসতে হলে মানসিকভাবে তৈরি হতে হবে: ইউজিসি

ঢাকাঃ  শিক্ষকতা একটি মহান পেশা হিসেবে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, শিক্ষকতা পেশায় আসতে হলে মানসিকভাবে তৈরি হতে হবে। নির্মোহভাবে দায়িত্ব পালনসহ শিক্ষকতা পেশা ও গবেষণা উপভোগ করতে হবে। মঙ্গলবার ইউজিসি ভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) নবনিযুক্ত শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত …

বিস্তারিত পড়ুন

শুরু হলো হজের নিবন্ধন, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক।। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। সে লক্ষ্যে আজ বুধবার থেকে শুরু হয়েছে হজের নিবন্ধন, যা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। ২০২৪ সালে যারা পবিত্র হজ করতে ইচ্ছুক এবং প্রাক নিবন্ধন করেছেন তারাই চূড়ান্ত নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এখন …

বিস্তারিত পড়ুন

সহকারী জজ হিসেবে নিয়োগ পেলেন ৯৭ জন

নিজস্ব প্রতিবেদক।। সারা দেশে ৯৭ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদেরকে আগামী ১৯ নভেম্বর কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। নির্ধারিত তারিখে যোগদান না করলে চাকরি করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশ …

বিস্তারিত পড়ুন

কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ বৃত্তি

নিজস্ব প্রতিবেদক।। উচ্চশিক্ষায় সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলো বেশ এগিয়ে। তাই তো বহু আন্তর্জাতিক শিক্ষার্থীরা পড়াশোনা করছেন সেখানে। দেশটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। তেমনি একটি ডিনশিপ অব গ্র্যাজুয়েট স্টাডিজ। এটি সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের দিয়ে থাকে। এই বৃত্তিটি পেলে শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বিনা মূল্যে …

বিস্তারিত পড়ুন