ঢাকাঃ শিক্ষকতা একটি মহান পেশা হিসেবে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, শিক্ষকতা পেশায় আসতে হলে মানসিকভাবে তৈরি হতে হবে। নির্মোহভাবে দায়িত্ব পালনসহ শিক্ষকতা পেশা ও গবেষণা উপভোগ করতে হবে।
মঙ্গলবার ইউজিসি ভবনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) নবনিযুক্ত শিক্ষকদের নিয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. আলমগীর বলেন, বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিজেদের সমাধান করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। গবেষণার মাধ্যমে তারা বিভিন্ন সমস্যার সমাধানের উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে পারেন।
নবীন শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জ্ঞান অন্বেষণে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে।
একইসঙ্গে যুগের চাহিদা অনুযায়ী যোগ্যতা ও দক্ষতা এবং নেতৃত্ব গুণাবলী অর্জন করতে হবে। এক্ষেত্রে নবীন শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশন সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ। সভাপতিত্ব করেন কমিশন সচিব ড. ফেরদৌস জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন বিইউপি’র অফিস তার দ্যা ইভালুয়েশন অ্যান্ড কারিকুলাম ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক কর্নেল খন্দকার জহিরুল আলম।
অনুষ্ঠানে নিজ নিজ বক্তব্যে নবীন শিক্ষকরা বিভিন্ন গবেষণার মাধ্যমে ঢাকা শহরের নাগরিক সমস্যাগুলোর সমাধানের পথ বের করার আহ্বান জানান ড. বিশ্বজিৎ চন্দ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ করে গড়ে তোলা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহবান জানান ড. ফেরদৌস জামান।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
