ঝিনাইদহঃ জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকসহ সব বিষয়ের ১৫ জন শিক্ষকের বিপরীতে ১৪ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক বাদ দিলে ১২ জন সহকারী শিক্ষক রয়েছেন। আর একটি মাত্র পদ শূন্য (ইসলাম শিক্ষা) রয়েছে। বিদ্যালয়ে …
বিস্তারিত পড়ুনDaily Archives: September 25, 2023
৭২ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে
.ঢাকাঃ আগামী ৭২ ঘণ্টার মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আজ …
বিস্তারিত পড়ুন২২ আসন ফাঁকা রেখেই রাবির প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু
রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২২ আসন ফাঁকা রেখেই একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। আজ বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. খাদেমুল …
বিস্তারিত পড়ুনতিন ছাত্রকে ঝাড়ু-বেত দিয়ে নির্যাতনের শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
ঝালকাঠিঃ জেলার নলছিটি উপজেলার কুশঙ্গল নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন ছাত্রকে শিক্ষকরা বেত আর ঝাড়ু দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিদ্যালয়ের এক কক্ষ বহিরাগত যুবকের কাছে কোচিং সেন্টার হিসেবে ভাড়া দেওয়ার অভিযোগও উঠেছে প্রধান শিক্ষক এস এম সেলিম হোসাইনের বিরুদ্ধে। সম্প্রতি ঘটে যাওয়া এসব ঘটনায় …
বিস্তারিত পড়ুনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অছাত্র-বহিষ্কৃতদের হল ছাড়তে আল্টিমেটাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামঃ০ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অছাত্র ও বহিষ্কৃতদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর জন্য সময়ও বেঁধে দিয়েছে সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে …
বিস্তারিত পড়ুনবন্ধুর বই পড়ে সহকারী জজ হলেন আসাদুজ্জামান নূর
কুষ্টিয়াঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আসাদুজ্জামান নূর। মাস্টার্স শেষ না হতেই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সারাদেশে উত্তীর্ণ ১০৪ জন শিক্ষার্থীর মধ্যে হয়েছেন ৪০ তম। নূরের এই সাফল্যের পিছনে রয়েছে সংগ্রামী এক গল্প। পঞ্চগড় জেলার সদর উপজেলার মৃত …
বিস্তারিত পড়ুনবিনামূল্যের বই নিয়ে বিপাকে শিক্ষার্থীরা
ঢাকাঃ চলতি বছর শিক্ষার্থীদের দেওয়া বিনামূল্যের বইয়ের বেশিরভাগের অবস্থা খুবই খারাপ। নিম্নমানের কাগজ দিয়ে ছাপানোর কারণে বই ছিঁড়ে যাচ্ছে। ফলে বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। তবে নিম্নমানের কাগজে বই ছাপানো প্রতিষ্ঠানের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি পাঠ্যপুস্তক বোর্ড। এবছর নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের সব বই তুলে দেয়া সম্ভব হয়নি। বই দিতে …
বিস্তারিত পড়ুনসহকারী জজ পরীক্ষায় প্রথম হলেন রাবির নুসরাত
রাজশাহীঃ ১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। গতকাল রাতে সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান …
বিস্তারিত পড়ুনপ্রধান শিক্ষককে মারধর: তিন সহকারী শিক্ষককে খুঁজছে পুলিশ
বরিশালঃ জেলারসদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে বেদম মারধর করার ঘটনায় অভিযুক্ত তিন সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন হামলায় আহত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। মামলায় আসামীরা হলেন- কৃষি শিক্ষক আবু বকর সিদ্দিক, শারীরিক …
বিস্তারিত পড়ুনকুষ্টিয়ার যে স্কুলে শিক্ষকদের অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা
কুষ্টিয়াঃ ঘড়ির কাটায় সকাল ৯টা বেজে ২৫ মিনিট। উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। কয়েকজন কোমলমতি শিক্ষার্থী মিলে বারান্দার গ্রিল, অফিসকক্ষ ও শৌচাগারের তালা খুলছে। তখনও আসেনি শিক্ষক-কর্মচারী কেউ। এরপর ৯টা ৩৪ মিনিটের সময় বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী কাম দফতরি এসে পতাকা উত্তোলন করেন। আর শ্রেণিকক্ষে শিক্ষকদের জন্য অপেক্ষা করছে প্রাক-প্রাথমিক, প্রথম ও …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল