এইমাত্র পাওয়া

Daily Archives: September 8, 2023

পলাশবাড়ী: প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী উপজেলার গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা বেগমের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতাসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয়ের সৌচাগার পরিষ্কার করিয়ে নেন বলে অভিযোগ আছে। এতে ক্ষুব্ধ হয়ে ১৫৬ জন অভিভাবকের স্বাক্ষরিত একটি অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দিয়েছে স্থানীয়রা। এছাড়া বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকের …

বিস্তারিত পড়ুন

কুবি: জুনিয়রদের “হাত করতে” শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ

কুমিল্লাঃ  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। ১৬তম আবর্তনের শিক্ষার্থীদের রুমে ডাকা নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়ায় ১৫তম আবর্তনে শিক্ষার্থীরা। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ১টায় হলের ২০৯ নাম্বার রুমে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৫তম আবর্তনের আবাসিক শিক্ষার্থীরা ২০৯ নাম্বার …

বিস্তারিত পড়ুন

শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে বাবাকে সভাপতি বানালেন শিক্ষক

পটুয়াখালীঃ দশমিনার পূর্ব আলীপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. কামাল মেলকারের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়ার স্বাক্ষর জালের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে গোপনে নিজের বাবা আবদুল লতিফ মেলকারকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক …

বিস্তারিত পড়ুন

শিক্ষক ছেলে ও শিক্ষিকা পুত্রবধূর হাতে নির্যাতিত ৯০ বছরের বৃদ্ধা

সিলেটঃ জেলার কানাইঘাটে শিক্ষক ছেলে ও শিক্ষিকা পুত্রবধূর হাতে নির্যাতিত হচ্ছেন ৯০ বছর বয়সি নারী। বারবার পুলিশি হস্তক্ষেপের পরও থামছে না নির্যাতন-নিপীড়ন। অবশেষে আইনগত ব্যবস্থা নিতে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযোগে প্রকাশ, কানাইঘাট থানার নন্দিরাই গ্রামের মৃত আব্দুর রহমানের বিধবা স্ত্রী নুরুন নাহারের ছেলে …

বিস্তারিত পড়ুন

গবেষণা ও প্রকাশনায় পিছিয়ে পড়ার দায়বদ্ধতা কার?

ড. মাহমুদ হাসান: বিশ্ববিদ্যালয় শিক্ষকের দায়বদ্ধতা শুধু শ্রেণিকক্ষে ছাত্রদের পড়ানো বা খাতা নিরীক্ষণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের উন্নয়নে নিরন্তর গবেষণা ও গুণগত মানসম্পন্ন প্রকাশনা নিশ্চিত করাও তার একটা মূল দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নীতি মানসম্মত গবেষণা ও প্রকাশনা সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে …

বিস্তারিত পড়ুন

ছাত্রকে চড় দেওয়ায় ছাত্রের হাতে পিটুনির শিকার শিক্ষক

গাইবান্ধাঃ দুষ্টুমি করায় ছাত্রকে চড় দেন শিক্ষক। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার চার দিন পর উল্টো শিক্ষককে পেটাল ওই ছাত্র। বৃহস্পতিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের পচারিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার শ্রেণি কক্ষে দুষ্টুমি করায় অষ্টম শ্রেণির ওই ছাত্রকে চড় দেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক আব্দুল লতিফ আকন্দ। এ ঘটনার …

বিস্তারিত পড়ুন

দেশে ৩৫০ সিসির মোটরসাইকেলের অনুমতি

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ  দেশের বাজারে ৩৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল ছাড়ার অনুমোদন দিয়েছে সরকার। এর আগে দেশের বাজারে ১৬৫ সিসির বেশি ইঞ্জিন সক্ষমতার মোটরসাইকেলের অনুমোদন ছিল না। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে। নতুন নীতির ফলে দেশে রয়েল এনফিল্ডের বেশ কিছু মডেলের মোটরসাইকেল পাওয়া যাবে। নতুন এ …

বিস্তারিত পড়ুন

আইন মানুষের শেষ আশ্রয়স্থল: ভিসি সৌমিত্র শেখর

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে আইন ও বিচার বিভাগে আয়োজিত এলএমএম (প্রফেশনাল) ও এমবিএলসিপি প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য …

বিস্তারিত পড়ুন

পড়াশোনা না করায় বকাঝকা, কলেজছাত্রের আত্মহত্যা

বরিশালঃ জেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে রাকিব হাওলাদার নামে এক কলেজছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের লক্ষণকাঠি গ্রামের। রাকিব ঐ গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে ও উজিরপুরের সরকারি শিকারপুর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। গৌরনদী মডেল থানার এসআই …

বিস্তারিত পড়ুন

সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: প্রধানমন্ত্রী

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ জাতির পিতার শিক্ষা দর্শনের আলোকে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩’ উপলক্ষে এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘বিগত সাড়ে ১৪ বছরে আমাদের সরকারের …

বিস্তারিত পড়ুন