বরিশালঃ জেলারসদর উপজেলার কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে বেদম মারধর করার ঘটনায় অভিযুক্ত তিন সহকারী শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় মামলা করেন হামলায় আহত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।
মামলায় আসামীরা হলেন- কৃষি শিক্ষক আবু বকর সিদ্দিক, শারীরিক শিক্ষক মোখলেচুর রহমান এবং ধর্মীয় ও নৈতিক শিক্ষক শহীদুল ইসলাম সাইফুল্লাহ। এদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
মামলার বরাত দিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে প্রধান শিক্ষককে শিক্ষার্থীরা জানায় শিক্ষকরা ঠিকমতো পাঠদান করান না। তখন প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে গিয়ে দেখতে পান অভিযুক্তরা মোবাইল ফোনে ব্যস্ত রয়েছেন। পাঠদানে না গিয়ে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করার অনুরোধ করায় ক্ষুব্ধ ওই তিন শিক্ষক তাকে বেদম মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এতে প্রধান শিক্ষকের দুই কানের পর্দা ফেটে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৫/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
