এইমাত্র পাওয়া

Daily Archives: September 25, 2023

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান ম্যাটস শিক্ষার্থীরা

ঢাকাঃ  এক বছরের ইন্টার্নশিপ, অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ‘ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’। অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আমরণ অনশন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় সংগঠনটি। সোমবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালীন এ …

বিস্তারিত পড়ুন

সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসায় ট্রাক, আহত ১২ শিক্ষার্থী

চট্টগ্রামঃ জেলার সীতাকুণ্ডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানার ছাত্রাবাসে ঢুকে পড়েছে। এতে ট্রাকের হেলপারসহ ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কজনক। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইউনিয়ন এলাকায় অবস্থিত হাম্মাদিয়া জামে মসজিদ নূরানি মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের …

বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হালনাগাদের পরামর্শ ইউজিসির

নিজস্ব প্রতিবেদক,.ঢাকাঃ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গবেষণা, উদ্ভাবন, শিক্ষক-শিক্ষার্থী অনুপাতসহ র‌্যাংকিং-এর যাবতীয় সূচকের তথ্য হালনাগাদের পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ও ইনোভেশন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের তথ্য বাতায়ন হালনাগাদ নিশ্চিতকরণের লক্ষ্যে সোমবার দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের দিয়ে তালা খোলানো শিক্ষক-দপ্তরিকে শোকজ

কুষ্টিয়াঃ খুদে শিক্ষার্থীদের দিয়ে তালা খোলা এবং সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না থাকায় কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের ৫৩নং এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ও শিক্ষকদের শোকজ করেছে উপজেলা শিক্ষা কার্যালয়। সোমবার সকালে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান সাক্ষরিত চিঠিতে তাঁদের শোকজের বিষয়টি জানানো হয়। শোকজ প্রাপ্তরা হলেন- বিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই: রাবি ভিসি

রাজশাহীঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। তারা জানে না, কার সম্বন্ধে কি কথা বলতে হয়। সবারই একটা সীমার মধ্যে থাকা উচিত।’ রাবির মন্নুজান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারজানা শশীর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভের বিষয়ে সোমবার উপাচার্য …

বিস্তারিত পড়ুন

চিলমারীতে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিলেন এইচএসসি পরীক্ষার্থীরা

কুড়িগ্রামঃ জেলার এক কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুকে ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। গতকাল রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী সরকারি কলেজে। জানা যায়, এইচএসসি ও সমমানের সমাজবিজ্ঞান পরীক্ষায় বৈরি …

বিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৯২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ৩৩ জন। সোমবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ …

বিস্তারিত পড়ুন

স্কুলে তিনটি শ্রেণিতে কোনো শিক্ষার্থী ছাড়াই চলছে পাঠদান

দিনাজপুরঃ  স্কুলে তিনটি শ্রেণিতে কোনো শিক্ষার্থী ছাড়াই চলছে পাঠদান। এ অবস্থা দেখা যায় দিনাজপুরের খানসামার একটি স্কুলে। খানসামা উপজেলার কায়েমপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন। পরিদর্শনে দু’টি শ্রেণিতে হাতেগোনা কয়েকজন শিক্ষার্থীর উপস্থিতি মিললেও তিনটি শ্রেণিতে কোন শিক্ষার্থীর দেখা মেলেনি। পরিদর্শনের এ অবস্থার রিপোর্ট উর্ধ্বতন কতৃপক্ষকে …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম বোর্ড: আবেদন করেও কলেজ মিলেনি সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর

চট্টগ্রামঃ চট্টগ্রামে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে তিন দফা আবেদন করেও কলেজ মিলেনি প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থীর। তবে এখনো যেসব শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য মনোনীত হয়নি তাদের ব্যাপারে আন্তঃবোর্ড সমন্বয় কমিটি মন্ত্রণালয়ের সাথে বসে সিদ্ধান্ত নিবে বলে জানিয়েছে শিক্ষাবোর্ড। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বলেন, তৃতীয় …

বিস্তারিত পড়ুন

৩য় গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান পরিবর্তনে বেতন কমেছে অনেক কারিগরি প্রভাষকের!

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মো: আব্দুস সবুর ২০১৯ সালের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২য় গণবিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজে প্রভাষক গণিত পদে নিয়োগ সুপারিশ প্রাপ্ত হয়ে ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি যোগদান করেন এবং একই বছরের ০১, মে এমপিওভুক্ত হন। ১৪ ফেব্রুয়ারী ২০২২ তারিখে পদত্যাগ কালীন …

বিস্তারিত পড়ুন