এইমাত্র পাওয়া

Daily Archives: September 12, 2023

অনিয়মের প্রশ্ন করতেই ক্ষেপে গেলেন প্রধান শিক্ষিকা!

রাজশাহীঃ জেলায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন শিক্ষক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার ও তাদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রতিকার পেতে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন সাংবাদিকরা। এর আগে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। হুমকি প্রদানকারী শিক্ষকরা হলেন রাজশাহী …

বিস্তারিত পড়ুন

বেলকুচিতে বিধবা ভাতার ভাগ নিলেন প্রাথমিক শিক্ষক

সিরাজগঞ্জঃ জেলার বেলকুচিতে বিধবার ভাতার কার্ড থেকে ৫ হাজার টাকা ভাগ নেওয়া অভিযোগ উঠেছে আবু জার নামের এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। আবু জার বেলকুচি উপজেলার ১১৩ নং কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক। তিনি কোনাবাড়ি গ্রামের মৃত জামাল মোল্লার স্ত্রীর বিধবা কার্ড করে দেবার পর প্রাপ্ত টাকা থেকে …

বিস্তারিত পড়ুন

পৃথিবীর কাছাকাছি ধূমকেতু ‘নিশিমুরা’

ঢাকাঃ জ্যোতির্বিজ্ঞানীরা এমন একটি ধূমকেতুর খবর জানিয়েছেন, যা খালি চোখেই দেখা যাবে। লাগবে না কোনো টেলিস্কোপ। এমন উজ্জ্বল ধূমকেতুকে বৃহৎ ধূমকেতু বলা হয়। এ রকম বিরল দর্শন এক ধূমকেতু নিশিমুরা। আজ মঙ্গলবার আকাশ পরিষ্কার থাকলে খালি চোখে একে দেখা যেতে পারে। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানায়, ‘নিশিমুরা ধূমকেতু’ ৪৩৭ বছরে …

বিস্তারিত পড়ুন

চার কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের গুদাম (ভল্ট) থেকে ৫৫ কেজি সোনা চুরির ঘটনায় চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন সহকারী রাজস্ব কর্মকর্তা মো. সাইদুল ইসলাম সাহেদ, মো. শহীদুল ইসলাম, মাসুম রানা ও আকরাম শেখ। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা কাস্টমস …

বিস্তারিত পড়ুন

কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষার্থীর উত্তরপত্র উধাও

বাগেরহাটঃ জেলার শরণখোলা উপজেলায় কেন্দ্র থেকে তামিম ইকবাল নামে এক এইচএসসি পরীক্ষার্থীর উত্তরপত্র উধাও হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার রায়েন্দা-রাজৈর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার রায়েন্দা-রাজৈর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষা শেষে অন্যান্য পরীক্ষার্থীর উত্তরপত্র পাওয়া গেলেও তামিম ইকবালের উত্তরপত্র খুঁজে পাননি …

বিস্তারিত পড়ুন

উচ্চশিক্ষার পাঠ্যপুস্তক বাংলায় প্রকাশের আহ্বান ইউজিসি’র

ঢাকাঃ  শিক্ষার্থীদের স্বার্থে দেশের উচ্চশিক্ষাস্তরের পাঠ্যপুস্তক ও গবেষণাগ্রন্থ বাংলা ভাষায় প্রকাশের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। এছাড়া, বাংলা ভাষায় মানসম্মত পাঠ্যপুস্তক ও গবেষণাগ্রন্থ প্রকাশে দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের এগিয়ে আসারও তিনি আহ্বান জানিয়েছেন । মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উচ্চশিক্ষাস্তরে ৬টি মৌলিক গ্রন্থ প্রকাশ উপলক্ষ্যে …

বিস্তারিত পড়ুন

এডিসি হারুন রংপুর রেঞ্জে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  শাহবাগ থানায় ছাত্রলীগের তিন নেতাকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন-অর-রশীদকে এবার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ সই করা এসংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা …

বিস্তারিত পড়ুন

বুধবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  আগামী বুধবারের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, সারা দেশেই আগামী দুই দিন বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামী বৃহস্পতিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা …

বিস্তারিত পড়ুন

গাংনীতে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত

রফিকুল আলম বকুল, মেহেরপুর জেলা প্রতিবেদকঃ সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতে অনুষ্ঠিত হয়েছে ৫০ তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান। মঙ্গলবার গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শেষ দিনে সাঁতার, ফুটবল হ্যান্ডবল, কাবাডি ও দাবা খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভুমি নাদির হোসেন শামীম এর …

বিস্তারিত পড়ুন

প্রকাশিত হলো নজরুল বিশ্ববিদ্যালয়ের রেখাচিত্র ‘কর্ম সঞ্চিতা’

এস এম মোজতাহীদ প্লাবন,  বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে প্রথমবারের মতো সংকলিত গ্রন্থ ‘কর্ম সঞ্চিতা ২০২২’ প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর ২০২৩) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে গ্রন্থটি প্রকাশ করেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ …

বিস্তারিত পড়ুন