নিউজ ডেস্ক।। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রায় ৬ ঘণ্টা স্থগিত থাকার পর সচল হয়েছে। ফেসবুকের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, বাংলাদেশ সময় গতকাল সোমবার রাত পৌনে ১০টার পর থেকে এ সমস্যা দেখা দেয়। এরপর আজ মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে সচল হয় …
বিস্তারিত পড়ুনMonthly Archives: October 2021
মার্ক জাকারবার্গের দুঃখ প্রকাশ
নিউজ ডেস্ক।। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সাময়িক সময়ের জন্য অচল হয়ে যাওয়ায় যে অসুবিধার সৃষ্টি হয়েছিল তার জন্য দুঃখপ্রকাশ করেছেন মার্ক জাকারবার্গ। তিনি বলেন, ‘আজকের এই বিভ্রাটের জন্য আমি দুঃখিত। আমি জানি যে যাদের প্রতি আপনি যত্নশীল, তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে এসব পরিষেবার ওপর আপনারা কতটা নির্ভরশীল।’ …
বিস্তারিত পড়ুনদেড় বছর পর খুললো ঢাবির হল, শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ
নিউজ ডেস্ক।। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের মার্চে ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পর নিস্তব্ধতার মধ্য দিয়ে দেড় বছর পার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের হলগুলোও। দীর্ঘদিন পর সেই নিস্তব্ধতা ভেঙে হলে আসতে শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের ফুল দিয়ে বরণ করছেন সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ। তাদের পদচারণায় প্রাণ ফিরেছে …
বিস্তারিত পড়ুনআজ বিশ্ব শিক্ষক দিবস
আজ বিশ্ব শিক্ষক দিবস। এটি আন্তর্জাতিক শিক্ষক দিবস নামেও পরিচিত। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে দিবসটি। মূলত এই দিনে বিশেষভাবে শিক্ষকদের অবদান স্মরণ করা হয়। বিশ্ব শিক্ষক দিবসের লক্ষ্য ‘বিশ্বের শিক্ষাবিদদের প্রশংসা করা, মূল্যায়ন করা, উন্নত করা, শিক্ষক ও শিক্ষাদান সম্পর্কিত বিষয়গুলো বিবেচনার সুযোগ …
বিস্তারিত পড়ুনপাবলিক বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির জালে শিক্ষক নিয়োগ
পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে প্রায়ই স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠছে। সেরা মেধাবী ছাড়া এক সময়ে কেউ প্রভাষক পদে নিয়োগের চিন্তাই করতেন না। সহকারী অধ্যাপক থেকে পরবর্তী পদগুলো নিয়োগ ও পদোন্নতিতেও অগ্রাধিকার পেত গবেষণা। কিন্তু বিগত বছরগুলোতে এসব নিয়ে নানান অভিযোগ উঠছে। বেশির ভাগ ক্ষেত্রেই রাজনৈতিক পরিচয় প্রাধান্য পাওয়ার খবর আসছে। …
বিস্তারিত পড়ুনএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বেতন-ভাতা ছাড়
নিউজ ডেস্ক।। এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা ছাড় হয়েছে। আগামী ৭ অক্টোবর সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, …
বিস্তারিত পড়ুনহঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন
বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়েছে। সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে ঢোকা যাচ্ছে না। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এ তিনটি অ্যাপের মালিক ফেসবুক। ফেসবুকের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে টুইটবার্তায় বলা হয়, আমরা জানতে পেরেছি কিছু মানুষ ফেসবুক অ্যাপে ঢুকতে পারছেন না। আমরা …
বিস্তারিত পড়ুনঢাবির হল খোলবে কাল
নিজস্ব প্রতিবেদক।। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলো। মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে নিজ নিজ হলে উঠতে পারবেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে হল খোলার সব সব প্রস্তুতিও সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক …
বিস্তারিত পড়ুনশিক্ষা প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি বিলুপ্তির দাবী
নিউজ ডেস্ক।। শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষা সার্ভিস কমিশন ও ব্যবস্থাপনা কমিটি বিলুপ্তিসহ নয় দফা দাবি জানিয়েছে শিক্ষক নেতারা। সোমবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, …
বিস্তারিত পড়ুনচুয়েট শিক্ষার্থীরা অনলাইন পরীক্ষা বর্জন করলেন
নিউজ ডেস্ক।। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা অনলাইনে নেওয়া টার্ম ফাইনাল পরীক্ষা বর্জন করেছেন। সোমবার পূর্বঘোষিত তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেননি শিক্ষার্থীরা। একইভাবে মঙ্গলবারের প্রথম বর্ষের পরীক্ষায়ও অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে গত রোববার দ্বিতীয় বর্ষের পরীক্ষায়ও অংশ নেননি শিক্ষার্থীরা। তাদের দাবি, নির্দিষ্ট সময়ে ল্যাব …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল