নিউজ ডেস্ক।।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা অনলাইনে নেওয়া টার্ম ফাইনাল পরীক্ষা বর্জন করেছেন। সোমবার পূর্বঘোষিত তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেননি শিক্ষার্থীরা। একইভাবে মঙ্গলবারের প্রথম বর্ষের পরীক্ষায়ও অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে গত রোববার দ্বিতীয় বর্ষের পরীক্ষায়ও অংশ নেননি শিক্ষার্থীরা। তাদের দাবি, নির্দিষ্ট সময়ে ল্যাব কার্যক্রম শেষ না করা, রিভিশন ক্লাস ঠিকমতো না নেওয়া ও ঠিক সময়ে শেষ না করা এবং সিলেবাস বাকি রেখে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব সমস্যার সমাধান ও পরীক্ষার জন্য বাস্তবসম্মত নীতিমালা ছাড়া পরীক্ষায় অংশ নেবেন না তারা। আবাসিক হলে থেকে স্বশরীরে পরীক্ষা দিতে আগ্রহী তারা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
