এইমাত্র পাওয়া

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়েছে।

সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে এসব সোশ্যাল মিডিয়া সাইটে ঢোকা যাচ্ছে না।

সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এ তিনটি অ্যাপের মালিক ফেসবুক।

ফেসবুকের জনসংযোগ বিভাগের পক্ষ থেকে টুইটবার্তায় বলা হয়, আমরা জানতে পেরেছি কিছু মানুষ ফেসবুক অ্যাপে ঢুকতে পারছেন না। আমরা এ বিষয়ে কাজ করছি। আশা করি যথাসম্ভব দ্রুত আমরা ফিরতে পারব। এ বিঘ্নতার কারণে আমরা ক্ষমাপ্রার্থী।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.