Monthly Archives: November 2021

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । মঙ্গলবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিসিএসে ১৭১০ জনকে নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার সন্ধ্যায় পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্‌মদ সাংবাদিকদের বলেন, পিএসসি’র সভায় ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেওয়া হয়েছে। এর পরই আমরা এটি ওয়েবসাইটে প্রকাশ করেছি।

বিস্তারিত পড়ুন

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এনবিআরের জনসংযোগ দপ্তর বিভাগ থেকে জানানো হয়েছে, পুরো ডিসেম্বর মাস জুড়ে করদাতারা তাদের রিটার্ন জমা দিতে পারবেন। মঙ্গলবার রাতে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে এনবিআর বলেছে, ব্যক্তিশ্রেণির করদাতার কোভিড-১৯ পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার …

বিস্তারিত পড়ুন

পুতেয়াস জিতলেন প্রমিলা ব্যালন ডি’অর

অনলাইন ডেস্ক।। পুতেয়াস স্পেনের শীর্ষ ঘরোয়া লিগ জয় করেছেন। পাশাপাশি বার্সেলোনার জার্সিতে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপ সেরা প্রতিযোগিতার ফাইনালে তার নেতৃত্বেই চেলসির বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। এই বছরের নারী ফুটবলের ব্যালন ডি’অর জিতেছেন আলেকজিয়া পুতেয়াস। গত সিজনটা অসাধারণ কেটেছে বার্সেলোনা নারী দলের এই মিডফিল্ডারের। বার্সেলোনার অ্যালেকজিয়া পুতেয়াস ২য় …

বিস্তারিত পড়ুন

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বয়স ১১ বছর স্থগিতঃ হাইকোর্ট

অনলাইন ডেস্ক।। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া ১১ বছর বয়সের শর্তটি স্থগিত করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জাতীয় শিক্ষানীতি ২০১০ …

বিস্তারিত পড়ুন

ষাটোর্ধ্বরা টিকার বুস্টার ডোজ পাবেন

নিউজ ডেস্ক।। ষাটোর্ধ্ব ব্যক্তিদের করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাই ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হবে। এ ছাড়া নো মাস্ক নো …

বিস্তারিত পড়ুন

সূচকের ব্যাপক পতনেও বেড়েছে লেনদেন

নিউজ ডেস্ক।। গত কার্যদিবসে কিছুটা উত্থান হলেও সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ নভেম্বর) ব্যাপক পতনে শেষ হয়েছে পুঁজিবাজরের লেনদেন। এদিন পুঁজিবাজরের প্রধান সূচক কমেছে। সূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। ডিএসইতে আজ প্রধান সূচক ডিএসইএক্স ৯২.২৫ পয়েন্ট কমে ৬ হাজার ৭০৩.২৫ পয়েন্টে …

বিস্তারিত পড়ুন

বুধবার থেকে বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া

নিজস্ব প্রতিবেদক।। আন্দোলনের মুখে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিল বাস মালিক সমিতি। আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) থেকে রাজধানীতে শিক্ষার্থীরা কিছু শর্তের ভিত্তিতে অর্ধেক ভাড়ায় চলাচল করতে পারবে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এই ঘোষণা …

বিস্তারিত পড়ুন

সঠিক চিকিৎসায় সম্পূর্ণ সেরে উঠতে পারে ব্লাড ক্যান্সার

নিউজ ডেস্ক।। লিউকোমিয়া বা ব্লাড ক্যান্সার। যা অত্যন্ত মারাত্মক একটি রোগ। যার এই রোগ হয়, সে সবসময় এক অজানা মৃত্যু ভয়ে দিন পার করেন। যদিও এক সময় এই ব্লাড ক্যান্সার অত্যন্ত জটিল এবং মারণ একটি রোগ ছিল। তবে সময় বদলেছে। বর্তমানে ব্লাড ক্যান্সার ধরা পড়লে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এই …

বিস্তারিত পড়ুন

৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক।। ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি। পিএসসি থেকে জানানো হয়, আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন পদে স্বাস্থ্য পরীক্ষা। চলবে ৯ ডিসেম্বর …

বিস্তারিত পড়ুন

ভিকারুননিসা অধ্যক্ষের ফোনালাপ: প্রতিবেদন দাখিলে সর্বশেষ সময় ৩১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক।। ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহারের ভাইরাল হওয়া কল রেকর্ডের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলে শেষবারের মতো আগামী ৩১ জানুয়ারি সময় নির্ধারণ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। …

বিস্তারিত পড়ুন