Daily Archives: October 24, 2021

এসএসসির প্রবেশপত্র বিতরণ ৩ নভেম্বর

অনলাইন ডেস্ক।। আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পাবলিক পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে ৩ নভেম্বর। আর পরবর্তী ৪ থেকে ১১ নভেম্বর পর্যন্ত তা সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে। রোববার (২৪ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ …

বিস্তারিত পড়ুন

ভারত ২ উইকেট হারালো ৬ রানে

  স্পোর্টস ডেস্ক।। মাত্র ৬ রানেই ভারতের উইকেটের পতন হয়েছে। শাহীন আফ্রিদির শিকার হয়েছেন ভারত রোহিত শর্মা ৮ বলে ৩ রান ও লোকেশ রাহুল শূন্য রানে আউট হয়েছেন। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন আমেজ। নতুন উন্মাদন। চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের খেলাটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত আটটায় শুরু হয়। …

বিস্তারিত পড়ুন

গত ২৪ ঘন্টায় ৩ বিভাগে করোনায় মৃত্যু ৯

অনলাইন ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশের পাঁচ বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। রবিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, ঢাকা বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন মারা গেছেন। তবে সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী এবং রংপুর বিভাগে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। অধিদফতর জানায়, করোনা আক্রান্ত …

বিস্তারিত পড়ুন

স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।। পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলবাসীর অপেক্ষার পালা শেষ হয়েছে। স্বপ্নের ‘পায়রা সেতু’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কর্ণফুলী সেতুর আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের মূল আয়োজন করা হয়েছে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী সেতু এলাকায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেরি পারাপারের দুর্ভোগ ঘুচিয়ে এই সেতু দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ …

বিস্তারিত পড়ুন

ঢাবিতে ভর্তিচ্ছুদের তথ্য সহায়তা দিল শুভসংঘ

নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষার্থীদের তথ্য সহায়তা দিয়েছে শুভসংঘের বিশ্ববিদ্যালয় শাখার বন্ধুরা। এ ছাড়া পরীক্ষার্থীদের মাস্ক, কলম, পানি এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করে শুভসংঘের বন্ধুরা। শনিবার (২৩ অক্টোবর) ঢাবির ‘ঘ’ ইউনিটের পরিক্ষায় শুভসংঘের বন্ধুরা পরীক্ষার্থীদের জন্য তথ্য সহায়তার কার্যক্রম পরিচালনা করেন। সহায়তা …

বিস্তারিত পড়ুন

প্রবাসীরা লন্ডনের রাস্তা দেখবেন দেশেইঃ প্রধান মন্ত্রী

নিউজ ডেস্ক।। উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মানুষের মাথাপিছু আয় আর ক্রয় ক্ষমতা বৃদ্ধিই যার বড় প্রমাণ। নতুন খবর হচ্ছে, সাসেক ঢাকা সিলেট করিডোর সড়কের উন্নয়ন কাজ ও সিলেট-তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (২৪ অক্টোবর) সকালে সিলেট জেলা প্রশাসন সম্মেলন …

বিস্তারিত পড়ুন

আর কেউ বাংলাদেশকে পিছিয়ে রাখতে পারবে নাঃ প্রধান মন্ত্রী

অনলাইন ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগাযোগ ব্যবস্থার ক্রমাগত উন্নতির ফলে দেশ অনেক এগিয়ে যাবে। বাংলাদেশকে আর কেউ পিছিয়ে রাখতে পারবে না। বিশেষ করে অবহেলিত দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান আরো সমৃদ্ধ হবে। রবিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে পটুয়াখালীতে দেশের চতুর্থ বৃহত্তম পায়রা সেতু উদ্বোধনকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী …

বিস্তারিত পড়ুন

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজ শিক্ষক গ্রেফতার

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ছবি ও বক্তব্য শেয়ার করার অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুরে মোহাম্মদ রুহুল আমিন (৪৫) নামে এক কলেজ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রুহুল আমিন হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের কাউন্সিলিং করার জন্য জবিতে কমিটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে কাউন্সিলিং করার জন্য মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুর মোহাম্মাদ কে আহ্বায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আয়েশা সিদ্দিকা ডেইজীকে সদস্য সচিব করে মোট ৫ সদস্যের কাউন্সিলিং কমিটি করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়। …

বিস্তারিত পড়ুন

লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চাকরির সুযোগ

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। ১৬টি ভিন্ন পদে মোট ৯১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: অফিস সহকারী, ফটোকপি অপারেটর, বার্তাবাহক, গ্যারেজ হেলপার, ক্লাসরুম অ্যাটেনডেন্ট, ক্লাব অ্যাটেনডেন্ট, ক্যাফেটেরিয়া ওয়েটার/ ক্যাফেটেরিয়া কুক, সহকারী বাবুর্চি, কার্পেন্টার, নিরাপত্তা প্রহরী, মালী, কক্ষ …

বিস্তারিত পড়ুন