এইমাত্র পাওয়া

Monthly Archives: March 2021

যে কারণে ঢাবির অনলাইন ভর্তি কার্যক্রম স্থগিত

নিজস্ব প্রতিনিধি।। কারিগরি জটিলতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী রোববার পর্যন্ত স্থগিত করা হয়েছে। ঢাবি প্রশাসন জানায়, অতিরিক্ত চাপের কারণে এমন জটিলতা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আবেদন করতে গিয়ে শিক্ষার্থীরা ভোগান্তির অভিযোগ জানালে বৃহস্পতিবার বেলা ১টার দিকে আবেদন প্রক্রিয়া …

বিস্তারিত পড়ুন

স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিনিধি।। দেশে করোনার দ্বিতীয় ধাক্কায় সংক্রমণ পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন করোনা পূর্বাভাস বিষয়ক গবেষক দলের সদস্যরা। চলতি বছরের মে মাসে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে তাদের ধারণা। মে মাসে প্রতিদিন আন-রিপোর্টেড ১৫ হাজারের মতো মানুষ আক্রান্ত হতে পারে। রিপোর্টেড আক্রান্তের সংখ্যা আরো কম হতে পারে। …

বিস্তারিত পড়ুন

৬ সদস্য বিশিষ্ট তথ্য যাচাইয়ে কমিটি, হবে এমপিও

নিজস্ব প্রতিনিধি।। সারাদেশে ছড়িয়ে থাকা ইবতেদায়ি মাদরাসার প্রকৃত সংখ্যা ও শিক্ষকদের তথ্য যাচাইয়ে ছয় সদস্যের একটি কমিটি করেছে মাদরাসা অধিদপ্তর। কমিটি মাঠ প্রশাসন থেকে পাঠানো তথ্য যাচাই-বাছাই করে ডাটা এন্ট্রি, শিক্ষকের প্রাপ্যতা নিশ্চিত করা, ব্যাংক থেকে পাওয়া মাদ্রাসার তথ্য যাচাই করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে। ৬ সদস্য বিশিষ্ট কমিটির …

বিস্তারিত পড়ুন

শিক্ষা প্রতিষ্ঠান ৩০ মার্চ খোলা নিয়ে সংশয়

সজল আহমেদ।।  প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে  দীর্ঘ প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে  শিক্ষাপ্রতিষ্ঠান।তবে দেশে করোনা সংক্রমণ অনেকটা কমে আসায় গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একটি ঘোষণা দেন আগামী ৩০ মার্চ থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান ঈদের পর …

বিস্তারিত পড়ুন

বিনামূল্যে চোখের চিকিৎসা পাবে প্রান্তিক জনগোষ্ঠী: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠী সহজেই যাতে স্বাস্থ্য সেবা পায়, সেলক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। আজ (বৃহস্পতিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৭০টি উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। করোনার টিকা নেয়ার পরেও সবাইকে স্বাস্থ্য বিধি …

বিস্তারিত পড়ুন

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন স্থগিত

নিউজ ডেস্ক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অধীনে প্রথম বর্ষ সম্মান ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া কারিগরি ত্রুটির কারণে ১৪ মার্চ পর্যন্ত স্থগিত করা হয়েছে। দুইদিনে ১ লাখ ৫ হাজারেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। অতিরিক্ত চাপের কারণে কেন্দ্রীয় ওয়েবসাইট সার্ভারটি ডাউন হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (https://admission.eis.du.ac.bd) ওয়েবসাইটটি ঠিক করতে চেষ্টা করে …

বিস্তারিত পড়ুন

করোনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ

নিউজ ডেস্ক।। টিকাদান কর্মসূচি অব্যাহত থাকার মধ্যেই বাংলাদেশে করোনার সংক্রমণ ফের বাড়ছে। এমন পরিস্থিতিকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে তিনি এমনটা জানান। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেয়ার পর স্বাস্থ্যবিধি মানছে না মানুষ, যা বিপদ ডেকে আনছে। এ …

বিস্তারিত পড়ুন

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম. আমানউল্লাহ আর নেই

ময়মনসিংহের ভালুকার সাবেক এমপি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম. আমান উল্লাহ ১১ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকায় একটি বেসরকারি হাসাপাতালে(ল্যাব এইড হাসাপাতাল) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৯৬-২০০১ সালে জাতীয় …

বিস্তারিত পড়ুন

কলেজ পর্যায়ে পাঠদানের অনুমতি পেল “আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়”

নিজস্ব প্রতিবেদক: মানসম্পন্ন শিক্ষার বাতিঘর,আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় টি এবার উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কে.এম আতিকুর রহমান শিক্ষাবার্তা ডট কম কে  এই তথ্য নিশ্চিত করেন। আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়টি ২০০৩ খ্রি. থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মো. আজিজুল ইসলাম এর নেতৃত্বে নারী শিক্ষা ও …

বিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচন স্থগিত,মেয়াদোত্তীর্ণ পরিচালনা কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক  : করোনা পরিস্থিতির মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালনা কমিটি গঠনে কোনো ধরনের নির্বাচন আয়োজন করা যাবে না। যেসব প্রতিষ্ঠানের ম্যানেজিং বা গভর্নিং কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে সেখানে ‘অ্যাডহক’ কমিটির মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের মাধ্যমে অ্যাডহক কমিটির অনুমোদন দেয়া হবে। এ অবস্থায় স্কুল-কলেজে শিক্ষক নিয়োগ ও …

বিস্তারিত পড়ুন