করোনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ

নিউজ ডেস্ক।।

টিকাদান কর্মসূচি অব্যাহত থাকার মধ্যেই বাংলাদেশে করোনার সংক্রমণ ফের বাড়ছে। এমন পরিস্থিতিকে ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠান শেষে তিনি এমনটা জানান।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেয়ার পর স্বাস্থ্যবিধি মানছে না মানুষ, যা বিপদ ডেকে আনছে। এ বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.