নিজস্ব প্রতিবেদক:
মানসম্পন্ন শিক্ষার বাতিঘর,আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় টি এবার উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব কে.এম আতিকুর রহমান শিক্ষাবার্তা ডট কম কে এই তথ্য নিশ্চিত করেন।
আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়টি ২০০৩ খ্রি. থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মো. আজিজুল ইসলাম এর নেতৃত্বে নারী শিক্ষা ও মানসম্পন্ন শিক্ষাদানে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। । স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক মন্ডলীর নিরলস পরিশ্রমের মাধ্যমে কোমলমতি মেধাবী শিক্ষার্থীদের খুবই আন্তরিকতার সাথে পাঠদান করেন এবং তাদের ভালো ফল অর্জন উৎসাহিত করেন।

সমাজের গরীব মেধাবী শিক্ষার্থীদের ভর্তি করিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এই বিদ্যালয় আজকে হোমনা উপজেলার মানুষের কাছে একটি “মানুষ গড়ার অন্যন্য পাঠশালা” হিসেবে পরিগনিত হয়েছে।

উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমিরুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়কে পাঠদানের অনুমতি প্রদান নিসন্দেহে এই বিদ্যালয়ের জ্ঞ্যান অন্বেষণের অগ্রযাত্রাকে আরো বেগবান করবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি করানো কার্যক্রমের মধ্য দিয়েই কলেজ শাখার যাত্রা শুরু হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
