ময়মনসিংহের ভালুকার সাবেক এমপি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম. আমান উল্লাহ ১১ই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকায় একটি বেসরকারি হাসাপাতালে(ল্যাব এইড হাসাপাতাল) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৯৬-২০০১ সালে জাতীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। ৭ম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ২৪৮৭৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। ৮ম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ৩০৯২৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। ৯ম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ৭৬৯৯৯ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। ১০ম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ৭৯৮৯১ ভোটে বেশি পেয়ে নির্বাচিত হন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
