এইমাত্র পাওয়া

Daily Archives: December 13, 2020

করোনায় আরো ৩২ জনের মৃত্যু

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৫২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৩৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট চার লাখ ৯০ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। …

বিস্তারিত পড়ুন

ঢাবিতে হল খুলে দিয়ে পরীক্ষা নেয়ার দাবিতে ভিসিকে ছাত্রলীগের স্মারকলিপি

আবাসিক হল খুলে দিয়ে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে স্মারকলিপি দেয়া হয়েছে। রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাত করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন এ স্মারকলিপি দেন। এত বলা হয়, গত ১০ ডিসেম্বর ঢাকা …

বিস্তারিত পড়ুন

করোনার ভ্যাকসিন জানুয়ারিতে,মাসে ৫০ লাখ ডোজ

অনলাইন ডেস্ক।। জানুয়ারিতেই দেশে করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানুয়ারি থেকে প্রতি মাসে ৫০ লাখ করে অক্সফোর্ডের টিকা আসবে। মোট তিন কোটি টিকা আসবে। রোববার স্বাস্থ্য অধিদফতরে ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে ভ্যাকসিনসংক্রান্ত চুক্তি সই হওয়ার পর তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব কিছু ঠিক থাকলে …

বিস্তারিত পড়ুন

জানুয়ারিতে তৃতীয় গণবিজ্ঞপ্তি!

নিজস্ব প্রতিবেদক।। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোমিনুর রশিদ বলেছেন, আগামী জানুয়ারিতে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। জানা যায়, সারা দেশের বেসরকারি স্কুল-কলেজগুলোতে ৮০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব পদে নিয়োগের জন্য আগেই কয়েক লাখ আবেদনকারীর যোগ্য তালিকা তৈরি করেছে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান কিন্তু নিয়োগ সংক্রান্ত মামলাসহ কিছু জটিলতায় ঝুলে আছে …

বিস্তারিত পড়ুন

এইচএসসির ফল প্রকাশের তারিখ ঠিক হয়নি

ডিসেম্বরের শেষ সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ। তিনি   বলেন, ‘শিক্ষামন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিক্ষাবোর্ড ও টেকনিক্যাল কমিটি কাজ করছে। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি।’ এর আগে আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন বিদায়ী …

বিস্তারিত পড়ুন

প্রাথমিক অধিদপ্তরের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।। চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বুদ্ধিজীবী ও বিজয় দিবসের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এ নির্দেশনা দিয়েছে। ডিপিই প্রশাসন পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় …

বিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুরা যাতে আবার তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে আসতে পারে এবং তাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু করতে পারে সে জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, আমরা আশা করি ভবিষ্যতে ভালো দিন আসতে পারে, আমাদের শিশুরা তাদের স্কুলে যেতে সক্ষম হবে, তারা স্বাভাবিকভাবে তাদের পড়াশোনা শুরু …

বিস্তারিত পড়ুন

অনার্স-মাস্টার্স পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো

নিজস্ব প্রতিবেদক।। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তরের (মাস্টার্স) চূড়ান্ত পরীক্ষা নিতে পারবে। রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি সদস্যরা যুক্ত ছিলেন।

বিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক পুরস্কার ইউনেস্কোর

অনলাইন ডেস্ক ঃ সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার চালু করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। সংস্থাটির ২১০তম কার্যনির্বাহী বোর্ডের ভার্চ্যুয়াল সভায় এই প্রস্তাব গৃহীত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোববার তার কার্যালয়ে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মুজিববর্ষে একটি সুখবর আছে। …

বিস্তারিত পড়ুন

পৃথিবীর মূল্য ৫০ কোটি কোটি ডলার!

বসবাসের জন্য পৃথিবী অমূল্য। তবে সেটা ভাবার্থে। বিশেষ করে এর বাইরে এখনো যখন বাসযোগ্য কোনো গ্রহের সন্ধান মেলেনি। তবে পৃথিবীর একটা অর্থমূল্য তো আছেই। প্রাকৃতিক সম্পদগুলোকে অর্থমূল্যে মাপা যেতে পারে। আবার পৃথিবী থেকে মানুষ যে যে সুবিধা পেয়ে আসছে, তারও আর্থিক একটা মূল্য ধরা যেতে পারে। ভাবনা নেই, পৃথিবী ক্রয় …

বিস্তারিত পড়ুন