প্রাথমিক অধিদপ্তরের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।।

চলমান করোনা পরিস্থিতির কারণে এ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বুদ্ধিজীবী ও বিজয় দিবসের অনুষ্ঠান হবে ভার্চুয়ালি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এ নির্দেশনা দিয়েছে।

ডিপিই প্রশাসন পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হবে। শিক্ষার্থীদের সশরীরে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে না। তারা অনলাইনে বা ই-মেইলের মাধ্যমে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১ ডিসেম্বর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথসভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভার্চুয়ালি শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন করার সিদ্ধান্ত নেয়া হয়। মাঠপর্যায়ে এ সিদ্ধান্তের চিঠিও পাঠানো হয়েছে।

এসব দিবসের বিভিন্ন অনুষ্ঠান ভার্চুয়ালি আয়োজন করতে শিক্ষকদের বলা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.