এইমাত্র পাওয়া

করোনায় আরো ৩২ জনের মৃত্যু

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৫২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৩৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট চার লাখ ৯০ হাজার ৫৩৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছে তিন হাজার ৩৯৩ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ২০ হাজার ৮৯৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.