হাইলাইট

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২৭

নিউজ ডেস্ক।। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৭১৫৬ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৩২ জন। বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত পড়ুন

মাউশির অধীনে ৪০৩২ পদে নিয়োগ, প্রতারক থেকে সাবধান থাকতে মাউশির সতর্কতা

৪ হাজার ৩২ পদে নিয়োগ নিয়ে প্রতারণার ফাঁদ থেকে আবেদনকারী প্রার্থীদের সতর্ক থাকতে বলেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গত সোমবার অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে আবেদনকারীদের। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাধীন অফিস/শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ২৮ ক্যাটাগরির ৪ হাজার ৩২টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত …

বিস্তারিত পড়ুন

শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন

শিক্ষাবার্তা ডেস্ক : মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকাল ৬টা ৩৬ মিনিটে প্রথমে রাষ্ট্রপতির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। নির্বিঘ্নে দিবসটি পালন করার জন্য জাতীয় স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে কয়েক শ সামরিক ও বেসামরিক নিরাপত্তাকর্মী। মেটাল ডিটেক্টর দিয়ে স্পর্শকাতর স্থানগুলোতে সুইপিং করা হয়েছে। আজ ১৬ই ডিসেম্বর। মহান বিজয় দিবস। বিজয়ের ৪৯ বছর পেরিয়ে এবার ৫০তম বিজয় দিবস। করোনা মহামারির কারণে এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন এক প্রেক্ষাপটে। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরব ও অহংকারের দিন। লাখ লাখ বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী-সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরাঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে ৯ মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল মহান এই বিজয়। ৪৯ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করছে দেশের বীর সন্তানদের।

বিস্তারিত পড়ুন

আজ মহান বিজয় দিবস

নিউজ ডেস্ক।। আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স …

বিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারিতে এক মাসের নিষেধাজ্ঞা

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে এক মাসের জন্য বিরত থাকতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। নিবন্ধিত নিয়োগ বঞ্চিত প্রার্থীদের এক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান, ছিদ্দিক উল্ল্যাহ মিয়া ও …

বিস্তারিত পড়ুন

এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান আশরাফ উদ্দিন

 নিজস্ব প্রতিনিধি।। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিন। সোমবার (১৪ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন মো. আতাউর রহমানকে প্রাথমিক …

বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন

নিউজ ডেস্ক।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এক অডিও বার্তায় মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এবং নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির আশঙ্কার কারণে সঠিক স্বাস্থ্য নির্দেশনা মেনে দিবসটি উদ্‌যাপনের আহ্বান জানিয়েছেন। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাসসকে জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ

 নিজস্ব প্রতিনিধি।। রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষাবর্ষের জন্য আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হচ্ছে। https://gsa.teletalk.com.bd এই ওয়েবাইটের মাধ্যমে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন …

বিস্তারিত পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়কে বিশ্বব্যাংকের ৬২ মিলিয়ন ডলার ঋণ প্রদান

শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প বাস্তবায়নে ৬২ মিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে বিশ্ব ব্যাংক। শিক্ষা মন্ত্রণালয় বিশ্ব ব্যাংকের এ ঋণের টাকা দিয়ে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নামের একটি প্রকল্প বাস্তবায়ন করবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। করোনাকালীন বাংলাদেশে চলমান প্রকল্পগুলোর মধ্যে এটি সর্বোচ্চ ঋণ …

বিস্তারিত পড়ুন

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের নির্দেশ

শীত মৌসুমে কোভিড-১৯ মোকাবিলায় শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগসহ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) ও সংশ্লিষ্ট সবাইকে ছয় দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (১৪ ডিসেম্বর) অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, সব জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে চিঠি পাঠানো …

বিস্তারিত পড়ুন