এনটিআরসিএ’র নতুন চেয়ারম্যান আশরাফ উদ্দিন

 নিজস্ব প্রতিনিধি।।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিন।

সোমবার (১৪ ডিসেম্বর) এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন মো. আতাউর রহমানকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.