বিশ্ববিদ্যালয়

কলেজ হোস্টেলের ফ্যানে ঝুলছিল ছাত্রীর মরদেহ

বগুড়াঃ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী শাকিলা খাতুনের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শহরের জহুরুল নগরের একটি ছাত্রী নিবাসের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷ শাকিলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়াভাঙ্গী গ্রামের ছফিরুল ইসলামের মেয়ে। তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের …

বিস্তারিত পড়ুন

জবির ছাত্রকল্যাণের পুনরায় দায়িত্বে অধ্যাপক আইনুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে পুনরায় নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলামের পরিচালক নিযুক্তির মেয়াদ শেষ হওয়ায় …

বিস্তারিত পড়ুন

সরকারি তিন কলেজের অধ্যক্ষ আ. লীগ নেতা

রাজশাহীঃ জেলার সরকারি তিনটি কলেজের অধ্যক্ষ একই সঙ্গে রাজনৈতিক দলের পদেও আছেন। সরকারি চাকরি বিধিমালা লঙ্ঘন করে তাঁরা দলীয় পদে থেকে নানা অনিয়ম করছেন বলে অভিযোগ উঠেছে। তিন অধ্যক্ষের একজন দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের মোজাম্মেল হক। তিনি একই সঙ্গে দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাঁর দলীয় পদে …

বিস্তারিত পড়ুন

জাবিতে দ্বিতীয় ধাপে ভর্তির পরও ২৫৩ আসন ফাঁকা

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২২-২৩ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে দ্বিতীয় ধাপের ভর্তি শেষ হওয়ার পরও বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ২৫৩টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ছেলেদের ১৫৪টি ও মেয়েদের ৯৯টি আসন। সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দ্বিতীয় …

বিস্তারিত পড়ুন

অশালীন আচরণ করা সেই শিক্ষককে বরখাস্ত

লালমনিরহাটঃ জেলার আদিতমারীর মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাচিবিক ও অফিস ব্যবস্থাপনা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক জাহাঙ্গীর আলম শাহিনের অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর ) দুপুরে মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠে শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীরা মানববন্ধনে শাস্তি ও স্থায়ীভাবে …

বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয়ে পাচ্ছে দেশের আরও দুই জেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের আরও দুই জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। জেলা দুটি হলো নারায়ণগঞ্জ ও সাতক্ষীরা। এ লক্ষ্যে দুটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে …

বিস্তারিত পড়ুন

গবেষণা অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের এমএস শ্রেণির ২৫ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ১৫ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড। সোমবার (৪ সেপ্টেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদেরকে মেন্টরের ভূমিকা অবতীর্ণ হতে হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মূল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। “বাইরের দেশের শিক্ষকরা বলেন বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। যথাযথ দিক নির্দেশনা প্রদান করা হলে তারা অনেক …

বিস্তারিত পড়ুন

সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিলের সিদ্ধান্ত কার্যকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অবশেষে কার্যকর করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের সিজিপিএ শর্ত শিথিলের সিদ্ধান্ত। সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, এই সাতটি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষ এবং স্নাতক তৃতীয় বর্ষের ২০২১ সালের চূড়ান্ত পরীক্ষায় যেসব শিক্ষার্থী …

বিস্তারিত পড়ুন

র‍্যাগিংয়ের দায়ে শাবিপ্রবির ২ শিক্ষার্থীকে বহিষ্কার

সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দুই শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. কামরুজ্জামান চৌধুরী গতকাল রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। প্রক্টর বলেন, ‘র‍্যাগিংয়ের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা …

বিস্তারিত পড়ুন