বিশ্ববিদ্যালয়ে পাচ্ছে দেশের আরও দুই জেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের আরও দুই জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে। জেলা দুটি হলো নারায়ণগঞ্জ ও সাতক্ষীরা। এ লক্ষ্যে দুটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নারায়ণগঞ্জ ও সাতক্ষীরায় জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরির লক্ষ্যে দুটি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

দুটি আইনের খসড়া হলো- ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ আইন, ২০২৩’ এবং ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’।

এ ছাড়া জাতীয় শিক্ষক দিবসে পরিবর্তে প্রতি বছরের ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ সংক্রান্ত একটি পরিপত্র ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.