এইমাত্র পাওয়া

বিশ্ববিদ্যালয়

রাকসু নির্বাচন ১৩ দিন পেছালো, শিক্ষার্থীদের ক্ষোভ

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। আগের দেওয়া তফসিল অনুযায়ী ১৫ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল। ফলে নতুন সিদ্ধান্তে নির্বাচন ১৩ দিন পেছাচ্ছে। বুধবার (২৭ আগস্ট) দুপুর ২টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এ নতুন …

বিস্তারিত পড়ুন

আন্দোলনে বীরদর্পে অংশ নিলেও জাকসু নির্বাচনের প্রার্থিতায় পিছিয়ে নারী শিক্ষার্থীরা

ঢাকাঃ দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইছে নির্বাচনের হাওয়া। এবার জাকসু নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছেন ২১টি আবাসিক হলের ১১ হাজার ৯১৯ জন ভোটার। এরমধ্যে নারী ৪৯ শতাংশ। প্রায় সমানসংখ্যক ভোটার থাকলেও জাকসুতে নারী প্রার্থী ২০ শতাংশ। হল সংসদের চিত্র আরও করুণ। ১০ টি ছাত্রী হলে দেড়শ পদের …

বিস্তারিত পড়ুন

‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি: শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

ঢাকাঃ ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ছাড়া ‘প্রকৌশলী’ পদবি ব্যবহারকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপসহ তিন দফা দাবিতে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সামনে শিক্ষার্থীরা জমায়েত হতে শুরু করেন। এরপর বেলা সাড়ে ১১টা নাগাদ মিছিল নিয়ে টিএসসি …

বিস্তারিত পড়ুন

ঢাবিতে ভিপি প্রার্থীর হাতে ছুরিকাঘাতের শিকার হলেন শিক্ষার্থী

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহসীন হলে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে বারোটার দিকে হলের ৪৬২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, রুমে ঢুকে রুমমেট মো. রবিউল হককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন …

বিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টা বরাবর চুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

চট্টগ্রামঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের ৩ দফা মেনে নেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার দিকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন তারা। পাশাপাশি চট্টগ্রাম …

বিস্তারিত পড়ুন

ববিতে আন্দোলনরত শিক্ষার্থীর গায়ে হাত তুলে ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়ল নৌবাহিনী

বরিশালঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়নসহ চলমান তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের গায়ে হাত তোলায় ক্ষমা চেয়ে ক্যাম্পাস ছাড়তে হয়েছে নৌবাহিনীর সদস্যদেরকে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে আন্দোলনের সময় নৌবাহিনীর তিনটি গাড়ি উল্টোপথে আসায় শিক্ষার্থীরা বাঁধা দিলে নৌবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের বিরুদ্ধে চড়াও হয় এবং ধ্বস্তাধস্তি …

বিস্তারিত পড়ুন

আগামীকাল ‘লং মার্চ টু ঢাকা’ ঘোষণা দিয়েছে বুয়েট শিক্ষার্থীদের

ঢাকাঃ সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় সারা দেশের প্রকৌশলীদের নিয়ে আগামীকাল বুধবার (২৭ আগস্ট) লং মার্চ টু ঢাকা ঘোষণা দিয়েছে শাহবাগে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টায় প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালীউল্লাহ এ ঘোষণা দেন। এরপর শাহবাগ ত্যাগ করেছেন শিক্ষার্থীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, ৪০ …

বিস্তারিত পড়ুন

চূড়ান্ত তালিকা প্রকাশ: ডাকসু নির্বাচনে প্রার্থী ৪৭১, নারী ৬২ জন

ঢাকাঃ আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ এর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ডাকসুতে এবার মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট চৌধুরী ভবনে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের সামনে …

বিস্তারিত পড়ুন

হলের পলেস্তারা খসে চবি এক শিক্ষার্থী আ হ ত

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের পলেস্তারা খসে এক শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত দেড়টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের ১০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম হাবিব উল্লাহ মিজবাহ। তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদিকে এ ঘটনায় মঙ্গলবার (২৬ আগস্ট) ক্ষোভে …

বিস্তারিত পড়ুন

তিন দাবিতে শাহবাগ অবরোধ বুয়েট শিক্ষার্থীদের

ঢাকাঃ তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির পর এবার শাহবাগ অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তিন …

বিস্তারিত পড়ুন