বিশ্ববিদ্যালয়

রাবিতে ভর্তির সুযোগ পেলেন নেপালের ৮ শিক্ষার্থী

ন্নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ আবেদনের পরিপ্রেক্ষিতে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ৮ বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন। তারা সবাই নেপালের শিক্ষার্থী। তবে এবার মাস্টার্সে কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাননি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অফিস শাখার প্রধান উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, …

বিস্তারিত পড়ুন

ফেলোশিপ পেলেন ৬৭৯ জন শিক্ষার্থী

ময়মনসিংহঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চশিক্ষায় গবেষণা সহযোগিতা প্রকল্প ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’(এনএসটি)-এর জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৬শত ৭৯ জন স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থী। মঙ্গলবার (১০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরের বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্যে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়। বিজ্ঞান …

বিস্তারিত পড়ুন

ফেলোশিপ পাচ্ছেন মাভাবিপ্রবির ১৩৫ শিক্ষার্থী

টাঙ্গাইলঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা সহযোগিতা প্রকল্পের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ (এনএসটি)-এর জন্য মনোনীত হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ১৩৫ জন শিক্ষার্থী। মঙ্গলবার (১০ অক্টোবর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত, উপসচিব রতন কুমার মণ্ডল স্বাক্ষর সংবলিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। তিনটি গ্রুপের …

বিস্তারিত পড়ুন

প্রশাসনের সিলগালা ভেঙে জবিসাসের কার্যালয়ে প্রবেশ

ঢাকাঃ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিলগালা করা তালা ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় বিষয়টি পরিদর্শনে গেলে দুই সহকারী প্রক্টরের সঙ্গে বিতর্কে জড়ান ওই শিক্ষার্থীরা। জানা গেছে, সমিতির সাংবাদিকদের দুই গ্রুপের মধ্যে অন্তকোন্দল থাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সমিতি সিলগালা …

বিস্তারিত পড়ুন

ইন্টার্নশিপের অর্থভাতা দিতে বুটেক্সের গড়িমসি

ঢাকাঃ ইন্টার্নশিপ কার্যক্রম শেষ হয় চলতি বছরের এপ্রিল মাসে। প্রায় ছয় মাস পেরোলেও অর্থভাতা পাচ্ছেন না বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ৪৪তম ব্যাচের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে শেষ সেমিস্টারে ইন্টার্নশিপ চলাকালীন সময়ে অর্থভাতা প্রদান করার নিয়ম থাকলেও তা দিতে বিলম্ব হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে শেষ সেমিস্টারে টেক্সটাইল ইন্ডাস্ট্রির কর্ম পরিবেশ সম্পর্কে …

বিস্তারিত পড়ুন

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় আইইউবিএটির দুই শিক্ষক

ঢাকাঃ বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) দুই শিক্ষক জায়গা করে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান এলসেভিয়ার সম্প্রতি এ তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় আইইউবিএটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. গোলাম রসুল এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সুভাষ চন্দ্র পাল স্থান …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে এ ফল প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৮০টি কলেজের মোট ৩ লাখ ৩৫ হাজার ৪২১ পরীক্ষার্থী ৩২৪টি কেন্দ্রের মাধ্যমে অংশগ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের …

বিস্তারিত পড়ুন

২য় দিনে কর্মবিরতি, সারাদেশের সরকারি কলেজে ক্লাস বন্ধ

ঢাকাঃ পদোন্নতি সংকট দূর করাসহ বিভিন্ন দাবিতে দ্বিতীয় দিন কর্মবিরতি পালন করছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এ কারণে সারা দেশের সরকারি কলেজে বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা। চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। দাবি আদায়ে বৃহস্পতিবার পর্যন্ত কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন শিক্ষা কর্মকর্তারা। ক্যাডার বৈষম্য, পদোন্নতি সংকট দূর করাসহ নানা দাবিতে শিক্ষা …

বিস্তারিত পড়ুন

একক ভর্তি পরীক্ষা নিতে অধ্যাদেশ জারির সুপারিশ

ঢাকাঃ আগামী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে দ্রুত একটি অধ্যাদেশ জারির সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একক ভর্তি পরীক্ষা আয়োজনে ইউজিসি কর্তৃক গঠিত কমিটি মঙ্গলবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করে। গত জুলাই মাসে একক ভর্তি পরীক্ষা নিতে …

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে ইবি শিক্ষার্থীদের সমাবেশ

কুষ্টিয়াঃ ইসরায়েলি দখলদারিত্বের বিরোধিতা ও ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রাম ‘অপারেশন তুফান আল-আকসা’র প্রতি সমর্থন জানিয়ে সংহতি সমাবেশ ও র‍্যালি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। পরে সেখান থেকে র‍্যালি বের করেন শিক্ষার্থীরা। জানা যায়, গত শনিবার ফিলিস্তিনি সশস্ত্র …

বিস্তারিত পড়ুন