নিউজ ডেস্ক।। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট কিট’ অ্যান্টিবডিও চিনতে পারছে না। অ্যান্টিবডি শনাক্তে তাদের কিটের সেনসিটিভি গ্রহণযোগ্য মাত্রার নিচে থাকায় রেজিস্ট্রেশনের অনুমোদন দেয়নি ঔষুধ প্রশাসন অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার ঔষুধ প্রশাসন অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন না দেওয়ার বিষয়টি চিঠি দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে জানিয়ে দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুনসরকারি প্রাথমিকে আরও একটি শ্রেণি বাড়ল
নিউজ ডেস্ক।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি শ্রেণি বাড়ছে। কিন্ডারগার্টেনের মতো ‘প্লে গ্রুপ’-এর আদলে নতুন এ শ্রেণির নাম হবে ‘শিশু শ্রেণি’। ‘নার্সারি’ পড়ে প্রথম শ্রেণিতে উঠবে শিশুরা। ফলে এক বছরের প্রাক-প্রাথমিক শিক্ষা হবে দুই বছরের। আগামী বছর সারাদেশের দুই হাজার ৫৮৩ প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শ্রেণি চালু করা হবে। …
বিস্তারিত পড়ুননন এমপিও শিক্ষক-কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রীর সাড়ে ৪৬ কোটি টাকা অনুদান
নিউজ ডেস্ক।। নন এমপিও শিক্ষক কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রী ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকার বিশেষ অনুদান দিয়েছেন। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এক লাখ ৫ হাজার ৭৮৫ জন শিক্ষক-কর্মচারীকে প্রধানমন্ত্রী এই অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, …
বিস্তারিত পড়ুনপরীক্ষার চূড়ান্ত ধাপে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন
নিউজ ডেস্ক।। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এটি কোভিড-১৯ থেকে মানুষকে কতটা কার্যকরভাবে সুরক্ষা দিতে পারে, তা পরীক্ষা করে দেখা হবে। বিশ্বজুড়ে করোনায় সংক্রমিত লোকের সংখ্যা ৯৪ লাখ ছাড়িয়ে গেছে। এতে বিশ্বজুড়ে ৪ লাখ ৮০ হাজারের বেশি মানুষ মারা গেছে। …
বিস্তারিত পড়ুনকরোনা ভাইরাস: টিউশনিতে করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত অসংখ্য তরুণ-তরুণী
নিজস্ব প্রতিবেদক।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জ্যোতি বুলবুল বনানীর একটি বাসায় টিউশনি করতেন। এখান থেকেই তার হাতখরচ, পড়াশোনার খরচ উঠে আসে। কিন্তু বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই তার সেই টিউশনি বন্ধ হয়ে যায়। ”তিনমাস পড়ানো বন্ধ ছিল। সাধারণ ছুটিতে তো সবকিছুই বন্ধ ছিল, যাতায়াত করাও সম্ভব ছিল না। এখনো …
বিস্তারিত পড়ুন৫৩ বছরে কপিরাইট নিবন্ধন হয়েছে মাত্র ২০ হাজার!
নিউজ ডেস্ক।। ১৯৬৭ সালে আনুষ্ঠানিকভাবে মেধাসম্পদের মালিকানা নিবন্ধন শুরুর পর থেকে খুব নগণ্য পরিমাণ সৃষ্টি নিবন্ধন করানো হয়েছে। কপিরাইট অফিস মনে করে, বই, সংগীত, চলচ্চিত্র কিংবা অন্য কোনও ইন্টেলেকচুয়াল প্রপার্টির স্বত্ব পেতে নিবন্ধনের বিষয়টিতে সচেতন নন কেউ। বইয়ের ক্ষেত্রে লেখকের সঙ্গে যথাযথ চুক্তি না থাকায় নিবন্ধনের বিষয়টি এড়িয়ে যান প্রকাশকরা। …
বিস্তারিত পড়ুনভ্রাম্যমাণ আদালতে শিশুর সাজা অবৈধ ঘোষণার রায় প্রকাশ
নিউজ ডেস্ক।। ভ্রাম্যমাণ আদালতে (মোবাইল কোর্টে) শিশুদের সাজা দেয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় প্রকাশ করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন বেঞ্চের বিচারকরা রায়ের কপিতে স্বাক্ষর করার পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৩১ পৃষ্ঠার এই রায় প্রকাশ করা হয়। বৃহস্পতিবার ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত …
বিস্তারিত পড়ুনঅনুমোদন পেল আরেক বেসরকারি বিশ্ববিদ্যালয়
নিউজ ডেস্ক।। দেশে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন পেয়েছে। ঢাকার উত্তরায় ‘মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে এ বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। গত ১৬ জুন এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রফিকুল ইসলাম শরীফকে অনুমোদনের চিঠি …
বিস্তারিত পড়ুনডা. ফেরদৌস নিউ ইয়র্কেই ফিরে গেলেন
নিউজ ডেস্ক।। অবশেষে নিউ ইয়র্কে ফিরে গেলেন ডা. ফেরদৌস খন্দকার। যুক্তরাষ্ট্রে করোনা রোগীদের চিকিৎসাসেবায় নিযুক্ত হয়ে বেশ সুনাম অর্জন করেন ডা. ফেরদৌস। এক সময় প্রবাসীদের নিকট আস্থার নাম হয়ে ওঠে ডা. ফেরদৌস। নিউ ইয়র্কে করোনার প্রকোপ কমে গেলে তিনি মাতৃভূমির জন্য কাজ করতে উদ্যোগী হন। নিজ আগ্রহে করোনা রোগীদের চিকিৎসার …
বিস্তারিত পড়ুনযুক্তরাজ্যে নতুন ভ্যাকসিনের পরীক্ষা শুরু
অনলাইন ডেস্ক।। প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন একটি ভ্যাকসিন বা টিকার মানবশরীরে পরীক্ষামূলক প্রয়োগ (হিউম্যান ট্রায়াল) শুরু করেছে যুক্তরাজ্য। ভ্যাকসিনটি উদ্ভাবন করেছে ইমপেরিয়াল কলেজ লন্ডন। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবীদের শরীরে প্রয়োগের মাধ্যমে এর পরীক্ষা শুরু হয়েছে। এর আগে পশুর শরীরে প্রয়োগের মাধ্যমে ভ্যাকসিনটির কার্যকারিতা পাওয়া গেছে। এ মাসের শুরুতে আরেকটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল