Illustrative vial of coronavirus vaccine

যুক্তরাজ্যে নতুন ভ্যাকসিনের পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন একটি ভ্যাকসিন বা টিকার মানবশরীরে পরীক্ষামূলক প্রয়োগ (হিউম্যান ট্রায়াল) শুরু করেছে যুক্তরাজ্য। ভ্যাকসিনটি উদ্ভাবন করেছে ইমপেরিয়াল কলেজ লন্ডন। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবীদের শরীরে প্রয়োগের মাধ্যমে এর পরীক্ষা শুরু হয়েছে। এর আগে পশুর শরীরে প্রয়োগের মাধ্যমে ভ্যাকসিনটির কার্যকারিতা পাওয়া গেছে। এ মাসের শুরুতে আরেকটি ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এ নিয়ে বিশ্বব্যাপী করোনা প্রতিরোধে অন্তত ১২০ টি ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষা চলছে। খবর বিবিসি ও ইনডিপেন্ডেন্টের।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.