বিশ্ববিদ্যালয়

জুলাই থেকে শুরু হচ্ছে শিক্ষকদের প্রশিক্ষণ

চট্টগ্রামঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হবে। প্রশিক্ষণের বাইরে কোনও শিক্ষক শ্রেণিকক্ষে যাবেন না বলেও মন্তব্য করেছেন তিনি। রবিবার (৪ জুন) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে …

বিস্তারিত পড়ুন

জাবি প্রো-ভিসি’র দৌড়ে ‘যৌন নিপীড়নে অভিযুক্ত’ শিক্ষক

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরে গত এক বছরের অধিক সময় দায়িত্বশীল ব্যক্তি নেই। সংশ্লিষ্টদের দাবি, শিক্ষক রাজনীতির জটিল সমীকরণে শিক্ষা মন্ত্রণালয়ে দেরিতে নাম সুপারিশ করেছে ভিসি অধ্যাপক নূরুল আলম। তবে সেই চিঠিতে ‘ঝামেলা’ থাকায় নতুন করে আরেকটি ফাইল প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি ফাইলটি প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট …

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকোর্স স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নানা আলোচনা-সমালোচনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের ‘প্রফেশনাল এলএলএম’ কোর্স নামের সান্ধ্যকালীন কোর্স চালুর কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রবিবার (৪ জুন) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সংক্রান্ত একটি চিঠি আইন বিভাগে পাঠিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুমোদনক্রমে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-৩) বিপুল কুমার সাহা স্বাক্ষরিত …

বিস্তারিত পড়ুন

বাজেটের সুষ্ঠু ব্যবহারে আদর্শ শিক্ষক প্রয়োজন: শিক্ষামন্ত্রী

চট্টগ্রামঃ দেশের শিক্ষাখাতে বরাদ্দকৃত বাজেটের সুষ্ঠু ব্যবহারের জন্য আদর্শ শিক্ষকেরও প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৪ জুন) দুপুর ১২ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে বাজেট বাড়ানো …

বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ১৭ আগস্ট

ঢাকাঃ আগামী ১৭ আগস্ট থেকে ২০২৩ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে বলে জানা গেছে। সে অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডগুলো। ১৬-১৭ আগস্ট চলতি শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু করার জন্য একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের পাঠিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। চলতি সপ্তাহ এ পরীক্ষার তারিখ চূড়ান্ত …

বিস্তারিত পড়ুন

রুয়েটে প্রশাসনিক কার্যক্রম স্থবির

রাজশাহীঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১০ মাস ধরে ভিসি না থাকায় শিক্ষকদের পদোন্নতি আটকে থাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে স্থবিরতা ও শূন্যতা দেখা দিয়েছে। গত ২৮ মে বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন রুয়েটের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক। তাদের অভিযোগ, নিয়মিত ভিসি না থাকায় তারা প্রাপ্য পদোন্নতি …

বিস্তারিত পড়ুন

পরীক্ষায় ফেল করেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি ৬৫ শিক্ষার্থী

ঢাকাঃ সাধারণত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা নেয়া হয়। এ পরীক্ষায় পাস নম্বর থাকে ৩০ কিংবা ৪০। কিন্তু এ নম্বরও তুলতে ব্যর্থ হন অনেক শিক্ষার্থী। তবে এরপরও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান অনেক শিক্ষার্থী। আর তাদের এ সুযোগ দেয় পোষ্য কোটা। ২০২১-২২ শিক্ষাবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি …

বিস্তারিত পড়ুন

বিশ্বসেরা র‍্যাংকিংয়ে পাঁচে ব্র্যাক ইউনিভার্সিটি

ঢাকাঃ টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৩ এ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি ১: নো পোভার্টি’ অর্জনে বিশ্বের সেরা পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। এছাড়াও এই ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে সামগ্রিকভাবে ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং বিশ্বব্যাপী ৩০১-৪০০তম অবস্থানের মাঝে রয়েছে। বিশ্বের ১১২টি দেশের ১৫৯১টি …

বিস্তারিত পড়ুন

দীর্ঘ ৬ বছর পর চাকরি ফিরে পেলেন শিক্ষক

কুষ্টিয়াঃ দীর্ঘ ৬ বছর পর চাকরি ফিরে পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। উচ্চ আদালতের নির্দেশে গত ২৯মে বিশ্ববিদ্যালয়ের ২৫৯তম সিন্ডিকেট সভায় তাকে চাকরিতে পুনর্বহাল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো …

বিস্তারিত পড়ুন

বিভাগীয় পর্যায়ে সেরা রাজশাহী কলেজ

রাজশাহীঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ রাজশাহী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১৯ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ। থানা ও জেলাপর্যায়ে প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য বজায় রেখে এই গৌরব অর্জন করেছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা আগামী ৫ ও ৬ জুন ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন। কলেজ অধ্যক্ষ অধ্যাপক আব্দুল খালেক বিজয়ীদের …

বিস্তারিত পড়ুন