নিজস্ব প্রতিবেদক : জাল স্বাক্ষরে শিক্ষক নিবন্ধন সনদ যাচাইয়ে অপচেষ্টা চালাচ্ছে এক শ্রেণির অসাধু চক্র। সরকারিকৃত কলেজ শিক্ষকদের আত্তীকরণসহ বিভিন্ন কাজে স্বাক্ষর জাল করে সনদ যাচাই করিয়ে নিতে তৎপর তারা। বিষয়টি এনটিআরসিএ কর্তৃপক্ষের নজরে এসেছে। তাই, এ বিষয়ে সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি জারি করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গণবিজ্ঞপ্তিতে, …
বিস্তারিত পড়ুনমাধ্যমিকে শিক্ষক আত্তীকরণে’র প্রজ্ঞাপন শিগগিরই
অনলাইন ডেস্ক : নতুন সরকারি হওয়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণে ‘মাধ্যমিক/উচ্চমাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা’নামে আসছে নতুন বিধিমালা। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিধিমালা চূড়ান্ত করেছে। সচিব কমিটিতে পাশ হলেই গেজেট আকারে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা …
বিস্তারিত পড়ুনলালমনিরহাটে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে শিক্ষকদের কোচিং বাণিজ্য
মোস্তাফিজুর রহমান মোস্তাফা লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও আইন অমান্য করে প্রশাসনের নাকের ডগায় লালমনিরহাটে চলছে রমরমা কোচিং-প্রাইভেট বাণিজ্য। পুরানো কৌশল পরিবর্তন করে শিক্ষকরা নতুনভাবে চালিয়ে যাচ্ছেন তাদের এই শিক্ষা বাণিজ্য। লালমনিরহাট জেলা শহরের খোর্দ্দসাপটানা (অভিযান পাড়ায়) অবস্থিত এভারগ্রীন কোচিং সেন্টারে গেলে দেখা যায় বেশ খোলামেলা ভাবেই কোচিং …
বিস্তারিত পড়ুনপ্রাথমিক-ইবতেদায়ী সমাপনী শুরু রোববার
নিজস্ব প্রতিবেদক : আগামী রোববার (১৭ নভেম্বর) থেকে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুটি পরীক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা …
বিস্তারিত পড়ুনমানসম্মত শিক্ষায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল হবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মানসম্মত শিক্ষা অর্জনে বাংলাদেশ সারাবিশ্বে রোল মডেল হবে। এ লক্ষ্যে বাংলাদেশ শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কারকাজ চালিয়ে যাচ্ছে। বুধবার ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদরদফতরে সংস্থাটির ৪০তম সাধারণ সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দীপু মনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ …
বিস্তারিত পড়ুনবেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার ওপর জোর দিচ্ছি
নিজস্ব প্রতিবেদক: বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার ওপর সরকার জোর দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের এমপি আনোয়ার হোসেন খানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। আনোয়ার …
বিস্তারিত পড়ুননিবন্ধনধারীদের সুখবর দিল এনটিআরসিএ
অনলাইন ডেস্ক : আগামী বছরের শুরুতে ৩য় চক্রে শিক্ষক নিয়োগ সুপারিশ করার পরিকল্পনা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী জানুয়ারি মাসের শেষ দিকে শিক্ষক নিয়োগ সুপারিশের আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা করা হয়েছে। সোমবার এনটিআরসিএর কর্মকর্তারা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মঙ্গলবার থেকে শুরু …
বিস্তারিত পড়ুনবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার এনটিআরসিএ প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্ণিত সময়সীমার মধ্যেই ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। উক্ত সময়সীমা অতিক্রান্ত হবার পর আর কোনো আবেদন এনটিআরসিএ গ্রহণ করবে …
বিস্তারিত পড়ুনসরকারি প্রাথমিকের নাম সংশোধনের নির্দেশ
সরকারি প্রাথমিকের নাম সংশোধনের প্রস্তাব পাঠানোর নির্দেশ নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়েছে, জাতীয়করণকৃত কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামের আগে বা পরে বেসরকারি/ রেজিস্টার্ড/ কমিউনিটি/ সংলগ্ন ইত্যাদি বিডির ধরণের অপ্রয়োজনীয় শব্দ অন্তর্ভুক্ত রয়েছে। লেখা, পড়া ,বলা ও যোগাযোগের সুবিধার্থে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ সহজবোধ্য …
বিস্তারিত পড়ুনলালমনিরহাটে স্লিপের টাকা আত্মসাৎ, শিক্ষা অফিসারকে লিগ্যাল নোটিস
মোস্তাফিজুর রহমান মোস্তাফা লালমনিরহাট প্রতিনিধি: প্রাথমিকের বিদ্যালয়ের বরাদ্দ সরকারি অর্থ আত্মসাৎ করায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনএম শরীফুল ইসলাম খন্দকারকে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন উপজেলার গোবদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজার রহমানের পক্ষে লালমনিরহাট জজকোর্টের অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন এ লিগ্যাল নোটিস পাঠান। লিগ্যাল নোটিস সুত্রে জানা যায়, উপজেলার …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল